রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Weather Update: বেশ উত্তাপ নিয়েই চলবে বাংলার নতুন বছর দিনটি, বঙ্গে বৃষ্টির পূর্বাভাস আছে কি ?

Published on: April 15, 2026
Weather Update
---Advertisement---

আজ বাংলার নতুন বছর ১৪৩৩ সালের প্রথম দিন। তবে বেশ উত্তাপ নিয়েই চলবে দিনটি।পাশাপাশি তাপমাত্রার পারদ বেড়ে চলেছে। প্রবল গরম। তবে আবহাওয়া দফতর বলছে, আজ থেকে কিছুটা পরিবর্তন হতে পারে পরিস্থিতি। কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির সতর্কতা।

আজ বুধবার, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পয়লা বৈশাখের দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায়, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ওই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অবশ্য আবহাওয়া শুষ্কই থাকবে। (Weather Update)

ঝড়-বৃষ্টির কারণে আজ ও আগামীকাল হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।পাশাপাশি বুধবার এবং বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে গরম ও অস্বস্তির আবহাওয়ার সতর্কতা রয়েছে।

বৃহস্পতিবার গরম ও অস্বস্তির আবহাওয়ার সতর্কতা থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। কলকাতায় আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কিছু জেলায় দু’এক পশলা বৃষ্টি হলেও গরম সেভাবে কমবে না। শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তির সতর্কতা রয়েছে।

Chattisgarh Explosion: বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃত ১০, আহত বহু

আবহাওয়া দফতর বলছে, মূলত পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে গাঙ্গেয় বঙ্গে শুকনো বাতাস ঢুকছে। যার কারণে উষ্ণতা এবং আর্দ্রতা বাড়ছে। (Weather Update)

অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সেই কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বাকি জেলাগুলিতে সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরে ঝড়-বৃষ্টি যেমন চলবে তেমন আগামী কয়েকদিনে বাড়বে তাপমাত্রাও।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment