জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের লস্কর-এ-তইবার প্রধান হাফিজ সইদকে সমন পাঠাতে চলেছে এনআইএ। ভারতের বিদেশ মন্ত্রকের মাধ্যমে পাকিস্তানের লাহোরে এই সমন পাঠানো হবে। জম্মুর এনআইএ-র বিশেষ আদালত চলতি বছরেই জুলাইয়ে হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা জারি করেছিল। এনআইএ তাকে গতবছর এপ্রিলে সেই হামলার অন্যতম মূলচক্রী হিসেবে অভিযুক্ত করেছে (pahalgam attack case)।
সূত্রের খবর, ভারত তার কূটনৈতিক মাধ্যমে বিদেশ মন্ত্রকের সাহায্যে পাকিস্তানের লাহোরে হাফিজের ঠিকানায় সমন পাঠাবে। যাতে হাফিজের বিরুদ্ধে পদক্ষেপ আইনিভাবে হয় তা নিশ্চিত করতে হবে। ভারত চাইছে সমস্ত বিচার প্রক্রিয়া খাতায় কলমে নথিবদ্ধ রাখতে। পরিবর্তী সময়ে আন্তর্জাতিক আদালতে ভারত তা তুলে ধরতে পারে (pahalgam attack case)।
pahalgam attack case: হাজিরা না দিলে কী ব্যবস্থা?
হাফিজ সইদ নির্দিষ্ট সময়ে আদালতে হাজিরা না দিলে, ভারতীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নতুন ভারতীয় ন্যায় সংহিতা (BNSS) অনুযায়ী, অভিযুক্ত পলাতক থাকলেও তার অনুপস্থিতিতেই বিচার ও সাজা ঘোষণা করা হবে। আদালতের নির্দেশে ভারতে বা ভারতের এক্তিয়ারভুক্ত এলাকায় তার কোনও সম্পত্তি থাকলে তা বাজেয়াপ্ত করা হবে।
সমন অমান্য করার বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে এবং ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)-এর কাছে পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ হিসেবে তুলে ধরা হবে। এর ফলে আদালত তাকে সরকারিভাবে পলাতক হিসেবে ঘোষণা করবে।












[8799]1xbet Official Login Bangladesh | বিকাশ ডিপোজিট ও লাইভ ক্যাসিনো,1xbet বাংলাদেশ সাইটে লগইন করে সেরা লাইভ ক্যাসিনো ও অনলাইন স্লট গেমের নিয়ম জানুন। বিকাশ দিয়ে সহজে ডিপোজিট করতে আজই লেটেস্ট অ্যাপটি ডাউনলোড করুন। visit: 1xbet