দেশের অন্যতম প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান IIT বম্বের ক্যাম্পাসে গ্যাস লিক থেকে অগ্নিকাণ্ডের ঘটনা। (IIT Bombay Hostel Fire) বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের পাওয়াইয়ে আইআইটি বম্বের হস্টেল নম্বর ৬-এ গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিক হয়ে আগুন লাগে। ঘটনায় দুই শিশুসহ মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদের মধ্যে চারজনকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পাঁচজনই। সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন আধিকারিকেরা।
রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনা
বৃহন্মুম্বই পুরনিগমের (BMC) বিপর্যয় মোকাবিলা বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত প্রায় ১০টা ২৪ মিনিটে হস্টেল নম্বর ৬ থেকে আগুন লাগার খবর আসে। (IIT Bombay Hostel Fire) প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডারের পাইপে লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পুরনিগমের কর্মীরা। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
IIT Bombay Hostel Fire: আহতদের মধ্যে দুই শিশু
আহত পাঁচজন হলেন ১২ বছরের অংশ আহিরওয়ার, ৯ বছরের তাহজিব আলম, ৩৭ বছরের ঈশ্বর সিং, ৩৪ বছরের শিবকুমার সিং এবং ২৩ বছরের অনিলকুমার যাদব। প্রথমে তাঁদের ঘাটকোপারের রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অংশ আহিরওয়ার, তাহজিব আলম, শিবকুমার সিং এবং অনিলকুমার যাদবকে উন্নত চিকিৎসার জন্য চিনচপোকলির কস্তুরবা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঈশ্বর সিং এখনও রাজাওয়াড়ি হাসপাতালে চিকিৎসাধীন।
একই দিনে দ্বিতীয় গ্যাস লিকের ঘটনা
উল্লেখ্য, বৃহস্পতিবার মুম্বইয়ে গ্যাস লিক থেকে অগ্নিকাণ্ডের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে মুলুন্ড এলাকার একটি শ্রমিক শিবিরে গ্যাস লিকের জেরে ভয়াবহ আগুন লাগে। (IIT Bombay Hostel Fire) আইআইটি বম্বের ঘটনায় গ্যাস লিকের সঠিক কারণ এবং আগুন লাগার পরিস্থিতি খতিয়ে দেখছেন আধিকারিকরা।
দেশের ৬ কেন্দ্রে উপনির্বাচনের ভোটগণনা, নজর নন্দীগ্রাম-রেজিনগরে











1 thought on “IIT বম্বের হস্টেলে গ্যাস লিক থেকে ভয়াবহ আগুন, দুই শিশুসহ আহত ৫”
Comments are closed.