পশ্চিম এশিয়ায়র ক্রমবর্ধমান অস্থির পরিস্থিতির মধ্যে ইরানে থাকা ভারতীয়দের জন্য ফের কড়া ভ্রমণ সতর্কতা জারি করল ভারত। (Indian Advisory) সোমবার তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির অবনতি এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ভারতীয় নাগরিকদের ইরানে যাওয়া থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে বর্তমানে যাঁরা ইরানে অবস্থান করছেন, তাঁদের যত দ্রুত সম্ভব দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
(Indian Advisory) দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের ইরান সফর এড়িয়ে চলার আগের পরামর্শ পুনরায় জানানো হচ্ছে। বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয়দেরও যত দ্রুত সম্ভব উপলব্ধ পরিবহণ ব্যবস্থার মাধ্যমে দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।”
আরও পড়ুন: মধ্য ইজরায়েলে বন্দুকবাজের হামলা, নিহত ১, জখম একাধিক
ভারতীয় দূতাবাসের (Indian Advisory) এই সতর্কতা শুধু পর্যটকদের জন্য নয়। ইরানে থাকা ছাত্রছাত্রী, ব্যবসায়ী, ধর্মীয় তীর্থযাত্রী এবং কর্মসূত্রে থাকা ভারতীয়দেরও এই নির্দেশের আওতায় আনা হয়েছে। কূটনৈতিক সূত্রের খবর, চলমান আঞ্চলিক সংঘাত এবং সম্ভাব্য সামরিক উত্তেজনার জেরে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে বলেই এই সতর্কতা।
উল্লেখ্য, চলমান ইরান-কেন্দ্রিক সংকটকে ঘিরে এটি ভারত সরকারের অষ্টম ভ্রমণ পরামর্শ বা ট্রাভেল অ্যাডভাইসরি (Indian Advisory) । এর আগে এপ্রিল মাসে যুদ্ধবিরতির ঘোষণার পরও ভারতীয় দূতাবাস নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিয়েছিল। সেই সময় ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে বিশেষ হেল্পলাইন চালু করা হয় এবং যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে দেশত্যাগের আহ্বান জানানো হয়েছিল।
সরকারি তথ্য অনুযায়ী, এখনও প্রায় ৭,৫০০ ভারতীয় নাগরিক ইরানে রয়েছেন। এর আগে ভারতীয় দূতাবাসের উদ্যোগে আর্মেনিয়া ও আজারবাইজানের স্থলসীমান্ত ব্যবহার করে হাজার হাজার ভারতীয়কে নিরাপদে ইরান থেকে বের করে আনা হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। তাই ইরানে থাকা ভারতীয়দের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলা এবং দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নেওয়া উচিত।
আরও পড়ুন: অ্যাম্বুল্যান্স নেই, কর্মীও নেই! রোদে স্ট্রেচারে ছেলেকে নিয়ে হাঁটলেন বাবা-মা

