---Advertisement---
lifezone nursing home

মধ্য ইজরায়েলে বন্দুকবাজের হামলা, নিহত ১, জখম একাধিক

June 7, 2026 7:57 PM
Central Israel Shooting
---Advertisement---

রবিবার (Central Israel Shooting) মধ্য ইজরায়েলের বন্দুকবাজের হামলায় একজন নিহত এবং পাঁচজন জখম হয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসেবে বিবেচনা করছে। হামলার পর অভিযুক্তকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় আরও একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

(Central Israel Shooting) মধ্য ইজরায়েলে রবিবার রক্তক্ষয়ী বন্দুকবাজের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দেশটির জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (MDA) জানিয়েছে, হামলায় অন্তত একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, (Central Israel Shooting) হামলাটি ঘটে কোচাভ ইয়াইর (Kochav Yair) এলাকার একটি গ্যাস স্টেশনে। এই অঞ্চলটি ইজরায়েল এবং অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক সীমারেখা ‘গ্রিন লাইন’-এর কাছে অবস্থিত। সেখানে এক ত্রিশোর্ধ্ব ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। পরে আশপাশের আরও কয়েকটি স্থানে গুলিবিদ্ধ অবস্থায় জখমদের উদ্ধার করা হয়। জরুরি উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জখমদের নিকটবর্তী হাসপাতালগুলোতে নিয়ে যায়।

ইজরায়েলি পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে তারা সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলা হিসেবে তদন্ত করছে। হামলার পর একটি সন্দেহভাজন গাড়ির খোঁজ পায় নিরাপত্তা বাহিনী। সেই গাড়ির সন্ধান মেলার পর অভিযুক্তকে ‘নিউট্রালাইজ’ করা হয়। ইজরায়েলি নিরাপত্তা বাহিনী সাধারণত ‘নিউট্রালাইজ’ শব্দটি ব্যবহার করে যখন কোনও হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়।

ইজরায়েলি নিরাপত্তা সূত্রের দাবি, নিহত সন্দেহভাজন ব্যক্তি ছিলেন ইজরায়েলের আরব অধ্যুষিত শহর তাইয়েবে (Tayibe)-র এক ফিলিস্তিনি নাগরিক। হামলার সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে এলাকাজুড়ে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন: অ্যাম্বুল্যান্স নেই, কর্মীও নেই! রোদে স্ট্রেচারে ছেলেকে নিয়ে হাঁটলেন বাবা-মা

এরই মধ্যে রবিবার বিকেলে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারের সময় ওই ব্যক্তি একটি কাচের বোতল দিয়ে গোয়েন্দাদের ওপর হামলার চেষ্টা করেন। এরপর তাঁকে নিয়ন্ত্রণে এনে আটক করা হয়।

(Central Israel Shooting) ঘটনার পরপরই পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠক করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সরকারি বিবৃতিতে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নিরাপত্তা বাহিনী এবং পুলিশকে ধন্যবাদ জানান। নেতানিয়াহু বলেন, “যারা দ্রুত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাদের আমি প্রশংসা করি। অভিযুক্তকে নিষ্ক্রিয় করেছে পুলিশ এবং তার সহযোগীকেও গ্রেফতার করেছে।”

Central Israel Shooting 1

অন্যদিকে, ইজরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এই ঘটনার পর আরব সম্প্রদায়ের মধ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর দাবি জানান। তিনি বলেন, “যারা রাষ্ট্রের সার্বভৌমত্ব মেনে নেবে তারা শান্তিতে বসবাস করবে, আর যারা সন্ত্রাসের পথ বেছে নেবে তাদের পরিণতির দায় তাদেরই নিতে হবে।”

এদিকে ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাস (Central Israel Shooting) হামলাটির প্রশংসা করেছে। সংগঠনটির দাবি, গাজা উপত্যকায় ইজরায়েলি সামরিক অভিযান এবং ওয়েস্ট ব্যাঙ্ক ও জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের প্রতিক্রিয়া হিসেবেই এই হামলা ঘটেছে।

এই ঘটনার পর ইজরায়েলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গোটা এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং হামলার নেপথ্যে কোনও বৃহত্তর গোষ্ঠী কাজ করেছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।

আরও পড়ুন: ডিম আতঙ্ক তৃণমূলে! কাউন্সিলরদের বৈঠক বাতিল করলেন মমতা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “মধ্য ইজরায়েলে বন্দুকবাজের হামলা, নিহত ১, জখম একাধিক”

Leave a Comment