---Advertisement---
lifezone nursing home

ট্রেনে VIP সংষ্কৃতির ইতি? RAC-তে যাওয়ার দিনও শেষ, বড় পদক্ষেপ Indian Rail- এর

January 13, 2026 2:06 PM
---Advertisement---

দূরপাল্লার ট্রেনে যারাই ভ্রমণ করেন তাদের একটা অভিযোগ সবসময় থাকে। তা হলো, RAC বা VIP কোটা। একদইকে যেখানে RAC কোটার যাত্রীরা পুরো টাকা দিয়ে অর্ধেক সিট পান, তেমনই VIP দের জন্য আলাদা করে সিট রাখা থাকে। এই বৈষম্য রুখতে এবার পদক্ষেপ করল ভারতীয় রেল। তুলে দেওয়া হলো RAC ও VIP কোটা। আর সেটায় ছোঁয়া রইল বাংলায়। (Indian Rail)

দেশের রেল পরিষেবায় নতুন সংযোজন হিসেবে আসতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। এই ট্রেনের ক্ষেত্রে ভিআইপি বা বিশেষ কোটার ব্যবস্থা রাখছে না রেলমন্ত্রক। এই সিদ্ধান্তকে সাধারণ যাত্রীদের সমানাধিকারের দিকেই রেলের বাড়তি মনোযোগ হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল। সাধারণ যাত্রীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই যে এই উদ্যোগের মূল লক্ষ্য, তা এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট। (Indian Rail)

হাওড়া-গুয়াহাটির মধ্যে এই বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হচ্ছে। এই প্রথম বন্দে ভারত স্লিপার দিয়েই ট্রেনে VIP কালচার তোলার কাজ শুরু করল সরকার বলে মনে করা হচ্ছে।এই ট্রেনে যাত্রীদের জন্য শুধুমাত্র কনফার্ম টিকিট ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওয়েটিং লিস্ট বা RAC ব্যবস্থার ঝামেলা থাকছে না। রেল কর্তৃপক্ষের মতে, এর মাধ্যমে যাত্রীদের অনিশ্চয়তা কমবে এবং যাত্রা আরও পরিকল্পিত ও স্বস্তিদায়ক হবে। (Indian Rail)

যাত্রীসেবার মান বাড়াতেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রাপথ অনুযায়ী স্থানীয় খাবার পরিবেশনের ব্যবস্থা রাখা হয়েছে, পাশাপাশি থাকছে উন্নত মানের আধুনিক বেডরোল, বাথরুমে থাকছে স্নানের জন্য গরম জল। সামগ্রিকভাবে দেখা গেলে, এই নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন পরিষেবায় রেল কর্তৃপক্ষের যাত্রীকেন্দ্রিক ভাবনাতেই আরও এক ধাপ এগোল—যা সাধারণ যাত্রীদের কাছে স্বস্তির বার্তাই দিচ্ছে। (Indian Rail)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment