রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

IPL 2026: চোট-আঘাতই এবার কেকেআরের কাঁটা, আইপিএলের শুরুতেই ম্যাচে নেই পাথিরানা,হর্ষিতেও অনিশ্চয়তা

Published on: March 21, 2026
IPL 2026
---Advertisement---

আইপিএল দোরগোড়ায়। তবে সিজন শুরুর আগেই বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্সের (KKR)। দলের দুই পেসার মাথিসা পথিরানা এবং হর্ষিত রানাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে দলে। এখনও চোট সারেনি, তাই পাথিরানা টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলো খেলতে পারবেন না। অন্যদিকে হর্ষিত রানার অংশগ্রহণ নিয়েও বড় প্রশ্নচিহ্ন রয়ে গেছে। IPL 2026

দলের কোচ অভিষেক নায়ার জানিয়েছেন, চোটের কারণে পাথিরানা এখন বিশ্রামের মধ্যে আছেন। তিনি কবে ম্যাচ ফিট হবেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এপ্রিলের মাঝামাঝির আগে তাঁকে পাওয়া কঠিন। ফলে আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচে তাঁকে ছাড়াই নামতে হতে পারে কেকেআরকে।পাথিরানা এর আগে পায়ের পেশির চোটের কারণে টি-২০ বিশ্বকাপও খেলতে পারেননি। এখন সেই চোট সারিয়ে ওঠার প্রক্রিয়াই চলছে, তাই ফিটনেস নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।

হলিউডে শোকের ছায়া, প্রয়াত অ্যাকশন কিংবদন্তি Chuck Norris

অন্যদিকে হর্ষিত রানার পরিস্থিতি আরও অনিশ্চিত। সম্প্রতি টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে গিয়ে তাঁর হাঁটুতে চোট লাগে। পরে অস্ত্রোপচার করতে হয় এবং দীর্ঘদিন বিশ্রামের কারণে বিশ্বকাপও খেলতে পারেননি তিনি। সেই কারণেই আইপিএলে তাঁর অংশগ্রহণ নিয়েও সংশয় তৈরি হয়েছে।

কোচ অভিষেক নায়ার বলেছেন, রানা গত কয়েক মরসুমে দলের জন্য গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন, তাই তাঁর না থাকা বড় ধাক্কা। তবে বিকল্প হিসেবে কয়েকজন বোলারকে দেখা হচ্ছে এবং রানার পরিবর্তে কাকে নেওয়া হবে সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। IPL 2026

সব মিলিয়ে, আইপিএল ২০২৬ শুরুর আগেই পেস আক্রমণ নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর (KKR)। পাথিরানা কবে ফিরবেন এবং হর্ষিত আদৌ খেলতে পারবেন কি না, এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment