---Advertisement---
lifezone nursing home

Iran War Narendra Modi: ‘পরিস্থিতি উদ্বেগজনক,’ পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে প্রথমবার মুখ খুললেন মোদী

March 23, 2026 5:13 PM
Iran War Narendra Modi
---Advertisement---

সংসদে চলছে বাজেট অধিবেশন। আর এই অধিবেশনে সোমবার, অর্থাৎ, ২৩ মার্চ পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী ও দেশে জ্বালানির সঙ্কট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন নরেন্দ্র মোদী। লোকসভায় মোদী জানান, ভারতীয়দের নিরাপত্তাই এই মুহূর্তে অগ্রাধিকার। পাশাপাশি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের অবস্থান ঠিক কী? সেই নিয়েও লোকসভায় আলোচনা করেন নরেন্দ্র মোদী (Iran War Narendra Modi)।

প্রধানমন্ত্রী বলেন, “উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের ব্যবসায়িক ও মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সরকার ভারতীয়দের সব ধরনের সম্ভাব্য সহায়তা করছে। অন্যদিকে, কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে আটকে পড়া পড়ুয়াদেরও ফেরত আনার কাজ চলছে।” তিনি আরও জানান, প্রায় ৩.৭৫ লক্ষ ভারতীয়কে এখনও পর্যন্ত দেশে ফিরিয়ে আনা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমরা এখন চেষ্টা করছি, যাতে অত্যাবশ্যকীয় পণ্যবাহী জাহাজগুলো নিরাপদে ভারতে আনা যায়। আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। হরমুজ প্রণালীতে (Iran War Narendra Modi) আটকে পড়া আমাদের অনেক জাহাজ ইতিমধ্যেই দেশে ফিরে এসেছে।”

অন্যদিকে, হরমুজে জাহাজের উপর হামলা ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, তিনি সম্প্রতি ব্যক্তিগতভাবে পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেছেন। আলাপ-আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “কিছু দুষ্কৃতকারী সুযোগের অপব্যবহার করার চেষ্টা করে। গত ২-৩ সপ্তাহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী সংসদে পরিস্থিতির বিস্তারিত বিবরণ দিয়েছেন। এই সংঘাত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে। এর ফলে বিশ্ব অর্থনীতি এবং মানুষের জীবনের ওপর মারাত্মক প্রভাব পড়ছে, আর সে কারণেই বিশ্ব সব পক্ষকে এই সংঘাতের দ্রুত সমাধানের জন্য আহ্বান জানাচ্ছে।”


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment