রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Pakistan Spy : ফের পাক গুপ্তচর চক্রের পর্দাফাঁস ! পুলিশের জালে সন্দেহজনক এক ব্যক্তি

Pakistan Spy
---Advertisement---

ফের পাক গুপ্তচর চক্রের পর্দা ফাঁস। পাকগুপ্তচরের জাল গোটাল রাজস্থান পুলিশ। রবিবার আসামের চাবুয়া বিমানঘাঁটি থেকে গুপ্তচর সন্দেহে এক অসামরিক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ ওই ব্যক্তি, বিমান বাহিনীর গোয়েন্দা তথ্য তার হ্যান্ডলারদের কাছে পাচার করত। যা বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর এক বৃহত্তর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।

রাজস্থান পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল প্রফুল্ল কুমার জানান, চলতি বছর জানুয়ারিতে জয়সলমীরের বাসিন্দা ঝাবরারামের গ্রেফতারির মধ্যে দিয়ে পুরো বিষয়টির সূত্রপাত হয়। সূত্রের খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদের পর তদন্ত চালায় গোয়েন্দারা। তদন্তে সুমিত কুমার নাম আরও এক সন্দেহভাজনের নাম সামনে আসে। জানা যায় যে সে পাকিস্তানের গোয়েন্দা (Pakistan Spy) সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত।

অভিযুক্ত সুমিত কুমার অসমের ডিব্রুগড়ের চাবুয়ার বিমান ঘাঁটিতে উচ্চপদস্থ কর্মী হিসেবে কর্মরত। সে তার পদের অপব্যবহার করে বিমান বাহিনীর সমস্ত খবর ও গোপনীয় তথ্য সংগ্রহ করতেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে পৌঁছে দিতেন।

নয়াদিল্লির বিমান বাহিনীর গোয়েন্দা বিভাগের সঙ্গে একটি যৌথ অভিযানে রাজস্থান গোয়েন্দা সংস্থার একটি দল ছাবুয়া থেকে অভিযুক্তকে আটক করে। সেখান থেকে রাজস্থানের জয়পুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। গোয়েন্দারা জেরা করে জানতে পারে, অভিযুক্ত ২০২৩ সাল থেকে একটি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছিল এবং অর্থের বিনিময়ে সংবেদনশীল তথ্য সরবরাহ করছিল।

রাজস্থান পুলিশের একটি বিবৃতিতে আরও বলা হয়েছে, জেরায় আরও অনেক তথ্য জানা গেছে। অভিযুক্ত ব্যক্তি শুধু চাবুয়ার বিমান ঘাঁটি নয়, বরং অন্যান্য সামরিক, সেনাদের গতিবিধি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করত। শুধুতাই নয়, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিমান ঘাঁটির উচ্চপদস্থ সেনা কর্তাদের (Pakistan Spy) গতিবিধি ও গোপন তথ্য পাকিস্তানে হ্যান্ডেলারদের পাঠাত।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Pakistan Spy : ফের পাক গুপ্তচর চক্রের পর্দাফাঁস ! পুলিশের জালে সন্দেহজনক এক ব্যক্তি”

Leave a Comment