Site icon Hindustan News Point

লখনউয়ে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে থেকে ঝাঁপ, মৃত্যু ১৩ জনের

Lucknow Coaching Centre Fire

লখনউয়ের আলিগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হলো অন্তত ১৩ জনের। সোমবার উত্তরপ্রদেশের রাজধানী শহরের উত্তর-পশ্চিমাংশে অবস্থিত একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগে। ওই ভবনের প্রথম তলায় একটি কোচিং সেন্টার চলত। পাশাপাশি সেখানে পোষ্য প্রাণীর দোকান-সহ আরও কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বহু ছাত্র-ছাত্রী ও কর্মী ভবনের ভিতরে আটকে পড়েন। (Lucknow Coaching Centre Fire)

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রাণ বাঁচাতে কয়েকজন ছাত্র-ছাত্রী প্রথম তলা থেকে নিচে ঝাঁপ দেন। স্থানীয়দের কথায়, অন্তত পাঁচ থেকে সাত জন পড়ুয়া জানলা দিয়ে বেরিয়ে এসে নিচে লাফ দিতে বাধ্য হন। তাঁদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। একজনের হাড় ভেঙে যাওয়ারও খবর মিলেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যায়, এক ব্যক্তি ভাঙা জানলা দিয়ে বেরিয়ে এসে কার্নিশ ধরে ঝুলে থাকার চেষ্টা করছেন। কিন্তু বেশিক্ষণ নিজেকে সামলে রাখতে না পেরে নিচে পড়ে যান। পরে মানুষ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। (Lucknow Coaching Centre Fire)

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আগুন নেভানোর কাজ চলে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ধ্বংসস্তূপ ও ভবনের ভিতর থেকে ১৩ জনের দেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এটি একটি তিনতলা ভবন এবং উপরের তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। উদ্ধারকাজ চালাতে গিয়ে দমকলকর্মীদের কয়েকটি জানলার কাচ ভাঙতে হয়। (Lucknow Coaching Centre Fire)

ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখেন। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে প্রত্যেক মৃতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও নিহতদের পরিবারকে সবরকম সহায়তার নির্দেশ দিয়েছেন এবং প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। (Lucknow Coaching Centre Fire)

২৫১ কিমি গতি BMW, বদলাপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ২, ভাইরাল ভিডিয়ো-য় তোলপাড়


Exit mobile version