[ছবি:এক্স]
মার্ভেলের জগত থেকে যেন হঠাৎই হাজির হলেন (Spiderman) স্পাইডারম্যান। তবে এবার কোনও সুপারভিলেনের সঙ্গে লড়াই নয়, বর্ষার জলে ডুবে থাকা রাস্তার মাঝে আটকে পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই দেখা গেল তাঁকে। গাড়ি সামলাচ্ছেন, জমে থাকা জল সরাচ্ছেন, আবার পথচলতি মানুষকে হাই-ফাইভ দিতেও ভোলেননি এই ‘দেশি স্পাইডারম্যান’।
মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে টানা ভারী বৃষ্টিতে একাধিক এলাকায় রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। যান চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ঠিক সেই সময়েই স্পাইডারম্যানের পোশাক পরে রাস্তায় নেমে পড়েন স্থানীয় বাসিন্দা শাদাব। উদ্দেশ্য একটাই—জলবন্দি রাস্তায় আটকে পড়া মানুষকে সাহায্য করা।
#WATCH | Bhiwandi, Maharashtra | A local, Shadab, dressed as 'Spider-Man ', assists traffic movement amid waterlogging in Bhiwandi. pic.twitter.com/kFqPOaYgWx
— ANI (@ANI) July 7, 2026
তবে এটি নিছক মজার ছলে করা কোনও স্টান্ট ছিল না। শাদাব জানান, তিনি দেখেন ঘটনাস্থলে পৌরসভার কোনও কর্মী এখনও পৌঁছননি। অপেক্ষা না করে নিজেই উদ্যোগ নেন। জল জমে থাকা অংশে যানবাহনকে নিরাপদে পার হতে সাহায্য করেন, পাশাপাশি রাস্তার জমে থাকা জল সরানোর কাজেও হাত লাগান।
#WATCH | Bhiwandi, Maharashtra | A local, Shadab, dressed as Spider-Man, says, “…I noticed that the Municipal authorities hadn't come here to address the issue of accumulated water… Inspired by how Spider-Man helps people and saves lives in the movies, I decided to do the same… pic.twitter.com/3KXFFnTzjc
— ANI (@ANI) July 7, 2026
কেন স্পাইডারম্যানের পোশাক? সেই প্রশ্নের উত্তরে শাদাব বলেন, ছোটবেলা থেকেই স্পাইডারম্যান (Spiderman) তাঁর প্রিয় সুপারহিরো। সিনেমায় যেমন স্পাইডারম্যান মানুষের বিপদে ছুটে আসে, তেমনই বাস্তবেও মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। তাই এই অভিনব উদ্যোগ।
Spiderman: never getting home
— Mihir45 (@mihir_sach) July 7, 2026
(Spiderman) কাজের ফাঁকে পথচলতি মানুষদের সঙ্গে করমর্দন, শিশুদের হাই-ফাইভ—সব মিলিয়ে বৃষ্টিভেজা দুর্ভোগের মধ্যেও মুখে হাসি ফুটিয়েছেন তিনি। তাঁর এই উদ্যোগের ভিডিয়ো দ্রুত ভাইরাল হয়ে পড়ে সমাজমাধ্যমে।
People may call him crazy, but I call him a rare species. In an age where everyone is busy asking, "What's in it for me?", this guy seems to have skipped that chapter entirely. Selflessness may be endangered, but he's doing a pretty good job of keeping it alive!
— ratika pathak (@ratikapathak) July 7, 2026
নেটিজেনদের একাংশ লিখেছেন, “এটাই সত্যিকারের স্পাইডারম্যান।” কেউ আবার মজা করে মন্তব্য করেছেন, “Spider-Man: India Chapter।” আরেকজনের কথায়, “আজকের দিনে নিঃস্বার্থ মানুষ খুঁজে পাওয়াই সবচেয়ে বড় সুপারপাওয়ার।”
উল্লেখ্য, মহারাষ্ট্রজুড়ে এখনও ভারী বর্ষণের জেরে একাধিক জেলায় জল জমা, যানজট ও জনজীবন বিপর্যস্ত। প্রশাসন সতর্ক থাকলেও এমন পরিস্থিতিতে ভিওয়ান্ডির এই ‘দেশি স্পাইডারম্যান’ এখন সমাজমাধ্যমে প্রশংসার ঝড় তুলেছে।
‘ইথানল মিশ্রিত পেট্রোলে ক্ষতি নেই’, মন্ত্রীর দাবির সঙ্গে মিলছে না বিশেষজ্ঞদের বক্তব্য—সত্যি কে বলছে?

