রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘ইথানল মিশ্রিত পেট্রোলে ক্ষতি নেই’, মন্ত্রীর দাবির সঙ্গে মিলছে না বিশেষজ্ঞদের বক্তব্য—সত্যি কে বলছে?

E20 petrol mileage
---Advertisement---

ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে কেন্দ্রের বক্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। (E20 petrol mileage) একদিকে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি দাবি করেছেন, ‘২০ শতাংশ ইথানল পেট্রোলে মেশানো হচ্ছে। ইথানল থেকে গাড়ির কোনওরকম ক্ষতি হচ্ছে না। এ নিয়ে যা বলা হচ্ছে, সবই মিথ্যা প্রচার।’ কিন্তু একই বিষয় নিয়ে তেল সংস্থা ও অটোমোবাইল শিল্পের শীর্ষ কর্তাদের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন চিত্র। ফলে প্রশ্ন উঠছে, বাস্তব পরিস্থিতি ঠিক কী?

আম আদমি পার্টির শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা যায়, মারুতি সুজুকির কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের কর্মকর্তা রাহুল ভারতী বলেন, E20 জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু E10-এর তুলনায় কিছুটা কম। তাঁর দাবি, সেই কারণে গাড়ির মাইলেজ প্রায় ৩ থেকে সাড়ে ৩ শতাংশ পর্যন্ত কমতে পারে।

অন্যদিকে, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর অনুরাগ সারাওগি বলেন, রাসায়নিক বৈশিষ্ট্যের কারণে ইথানলের মাইলেজ তুলনামূলকভাবে কম। তাঁর বক্তব্যে ‘৩০ শতাংশ কম’ কথাটিও উঠে আসে।

ফের কর্মী ছাঁটল মাইক্রোসফট, AI-এর খপ্পরে চাকরি গেল ৪,৮০০ জনের

এদিকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীও স্বীকার করেছেন, ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারে মাইলেজ ‘সামান্য কমতে পারে’।

ফলে একই বিষয় নিয়ে সরকারের দুই মন্ত্রী এবং শিল্প সংশ্লিষ্ট কর্তাদের বক্তব্যে পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। একদিকে দাবি করা হচ্ছে, ইথানল নিয়ে ক্ষতির আশঙ্কা সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যদিকে, জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু এবং মাইলেজ কমার বিষয়টি বিভিন্ন পর্যায় থেকে স্বীকার করা হচ্ছে।

তাহলে সাধারণ গাড়িচালক কোন বক্তব্যকে সত্য বলে ধরে নেবেন? ইথানল মিশ্রিত জ্বালানিতে আদৌ কোনও প্রভাব পড়ে না, নাকি মাইলেজে কিছুটা হলেও পরিবর্তন আসে? মন্ত্রীর দাবি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মন্তব্যের এই ফারাকই এখন নতুন করে প্রশ্ন তুলছে সত্যি কে বলছে?

আফগানিস্তান ক্রিকেটে শোকের ছায়া, ৩৮ বছরেই থামল শাপুর জাদরানের লড়াই


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “‘ইথানল মিশ্রিত পেট্রোলে ক্ষতি নেই’, মন্ত্রীর দাবির সঙ্গে মিলছে না বিশেষজ্ঞদের বক্তব্য—সত্যি কে বলছে?”

Comments are closed.