রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আফগানিস্তান ক্রিকেটে শোকের ছায়া, ৩৮ বছরেই থামল শাপুর জাদরানের লড়াই

Shapoor Zadran
---Advertisement---

[ছবি:এক্স]

ক্রিকেট বিশ্ব এক হৃদয়বিদারক খবরের সাক্ষী হলো (Shapoor Zadran)। দীর্ঘদিন ধরে বিরল ও প্রাণঘাতী রোগ হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (HLH)-এর সঙ্গে লড়াইয়ের পর ৩৮ বছর বয়সে প্রয়াত হলেন আফগানিস্তানের সাবেক বাঁহাতি পেসার (Shapoor Zadran) শাপুর জাদরান। মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)। এই খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা ক্রিকেট মহলে।

HLH একটি বিরল হাইপার-ইনফ্ল্যামেটরি সিনড্রোম, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। দীর্ঘ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (Shapoor Zadran) জাদরান। ২০০৯ থেকে ২০২০ সালের মধ্যে আফগানিস্তানের হয়ে তিনি ৪৪টি একদিনের আন্তর্জাতিক (ODI) এবং ৩৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। (Shapoor Zadran) কেরিয়ারে ৪৩টি উইকেট নেন ODI-তে আর T20 ক্রিকেটে ৩৭টি উইকেট নিয়েছেন আফগানিস্তানের হয়ে। লম্বা গড়নের এই বাঁহাতি পেসার নিজের গতি, আগ্রাসন এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নেওয়ার দক্ষতার জন্য পরিচিত ছিলেন। আফগানিস্তানের ঐতিহাসিক একাধিক জয়ের সঙ্গেও জড়িয়ে রয়েছে তাঁর নাম।

(Shapoor Zadran) শাপুর জাদরানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে ACB এক্স (সাবেক টুইটার)-এ জানায়, তিনি আফগানিস্তান ক্রিকেটের ভিত্তি নির্মাণে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তাঁর নিষ্ঠা, আবেগ এবং অটল প্রতিশ্রুতি দেশটির ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে বড় ভূমিকা রেখেছে। বোর্ড আরও জানায়, আফগান ক্রিকেটের শুরুর দিনগুলিতে তিনি ছিলেন অন্যতম মুখ, যাঁদের প্রচেষ্টায় আজকের অবস্থানে পৌঁছেছে দেশের ক্রিকেট।

ACB আরও উল্লেখ করেছে, মাঠের সাফল্যের বাইরেও (Shapoor Zadran) শাপুর জাদরান ছিলেন অসংখ্য তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা। তাঁর লড়াকু মানসিকতা, দৃঢ়তা এবং ক্রিকেটের প্রতি অকৃত্রিম ভালোবাসা নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে শিখিয়েছে। তাঁর অবদান আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর স্মৃতি ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে অমলিন থাকবে।

মেসিকে থামানোর সিক্রেট শেয়ার সন্দেশ ঝিঙ্গনের, সুইৎজারল্যান্ডকেও কী পরামর্শ?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “আফগানিস্তান ক্রিকেটে শোকের ছায়া, ৩৮ বছরেই থামল শাপুর জাদরানের লড়াই”

Leave a Comment