Site icon Hindustan News Point

মোদির ঝালমুড়ি খাওয়ানোই কাল! বিদেশ থেকে প্রাণনাশের হুমকিতে আতঙ্কে ঝাড়গ্রামের বিক্রম

Narendra Modis Jhalmuri Seller

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝাড়গ্রাম সফরের সময় এক সাধারণ ঝালমুড়ি বিক্রেতার দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খাওয়ার দৃশ্য দেশ জুড়ে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছিল। সেই ঘটনার পর রাতারাতি পরিচিতি পান ঝাড়গ্রাম শহরের ঝালমুড়ি বিক্রেতা বিক্রম কুমার সাউ। কিন্তু সেই পরিচিতিই এবার তাঁর জীবনে আতঙ্ক ডেকে এনেছে বলে অভিযোগ। (Narendra Modi’s Jhalmuri Seller)

বিক্রমের দাবি, গত কয়েকদিন ধরে বাংলাদেশ ও পাকিস্তান থেকে একের পর এক ফোন, ভিডিয়ো কল এবং হুমকি বার্তা আসছে তাঁর মোবাইলে। অভিযোগ, অচেনা নম্বর থেকে ভিডিয়ো কল রিসিভ করলেই ওপার থেকে কয়েকজন অস্ত্র দেখিয়ে ভয় দেখাচ্ছে। এমনকি তাঁর দোকান বোমা মেরে উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিক্রম জানান, কিছু মেসেজে তাঁকে প্রশ্ন করা হয়েছে তিনি এখনও “জীবিত আছেন কি না”। প্রতিদিন এই ধরনের হুমকি আসায় আতঙ্কে রয়েছেন তিনি ও তাঁর পরিবার। দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফেরার সময়ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি তাঁর। বিক্রম বলেন, প্রধানমন্ত্রী তাঁর দোকানে ঝালমুড়ি খাওয়ার পর থেকেই এলাকায় এবং সংবাদমাধ্যমে তিনি পরিচিত হয়ে ওঠেন। প্রথমে বিষয়টি ভালো লাগলেও এখন পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। (Narendra Modi’s Jhalmuri Seller)

তাঁর কথায়, ফোনে গালিগালাজ করা হচ্ছে এবং “আলাইকুম সালাম” বলার জন্য চাপ দেওয়া হচ্ছে। পাশাপাশি “সব টার্গেটের মধ্যে রয়েছে” বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ভিডিয়ো কলে অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর কথাও জানিয়েছেন তিনি। বিক্রম তাঁর মা-ও ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পরিবারের দাবি, তাঁদের একমাত্র ছেলেকে নিয়ে এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

ঘটনার কথা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে জানিয়েছেন বিক্রম। তাঁর দাবি, থানার আইসি বিষয়টি দেখছেন এবং নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। যদিও প্রশাসনের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। (Narendra Modi’s Jhalmuri Seller)

এদিকে, বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিনপুরের বিজেপি বিধায়ক প্রনুত টুডু। তিনি বলেন, ঝাড়গ্রামের এক সাধারণ ব্যবসায়ীকে বিদেশ থেকে হুমকি দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। পাকিস্তান বা বাংলাদেশ কোনও দেশের লোকজন বাংলার ব্যবসায়ীদের ভয় দেখাবে, তা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি এই ঘটনার জন্য তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগও তোলেন বিজেপি বিধায়ক।

১১১ মিলিয়ন পার মোদীর ‘ঝালমুড়ি ব্রেক’-এর ভিডিয়ো, Google Search-এও রেকর্ড


Exit mobile version