সোশ্যাল মিডিয়ায় ফের আলোচনার কেন্দ্রে Narendra Modi। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারের মাঝেই তাঁর ঝালমুড়ি খাওয়ার ঘটনা ভাইরাল হয়। যেটা নিয়ে তৃণমূল একের পর এক আক্রমণ শানাচ্ছে। পাশাপাশি সেটা এখন জাতীয় স্তরেও চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে রাজনীতির ময়দানে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া নিয়ে উত্তাপ হলেও সোশ্যাল মিডিয়ায় মোদীর ঝালমুড়ি খাওয়ার ভিডিয়ো রেকর্ড গড়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ইতিমধ্যেই ২৪ ঘণ্টার মধ্যে ১১ কোটি বা ১১১ মিলিয়নের বেশি ভিউ অতিক্রম করেছে, যা ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত ভাইরাল হওয়া রাজনৈতিক কনটেন্টগুলির মধ্যে অন্যতম। (Narendra Modi)
ঘটনাটি ঘটে রবিবার। পশ্চিমবঙ্গ সফরে ব্যস্ত সূচির মাঝেই ঝাড়গ্রামে আচমকা নিজের কনভয় থামান প্রধানমন্ত্রী। রাস্তার ধারের একটি ছোট দোকানে গিয়ে ঝালমুড়ি কেনেন এবং সেখানেই দাঁড়িয়ে তা খান। ভিডিয়োতে দেখা যায়, দোকানদারকে ‘ভাই’ বলে সম্বোধন করে ঝালমুড়ি দিতে বলেন তিনি। এমনকি মজার ছলে পেঁয়াজ দেওয়া নিয়েও কথোপকথন হয়।সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর আচরণের স্বাভাবিকতা। ঝালমুড়ি নেওয়ার পর দাম জানতে চান এবং নিজের হাতে টাকা দেওয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী। দোকানদার প্রথমে টাকা নিতে অস্বীকার করলেও শেষ পর্যন্ত তিনি জোর করে মূল্য পরিশোধ করেন। এই সরল ও মানবিক আচরণই বহু মানুষের মন জয় করেছে। এবং তিনি ঝালমুড়ি খেতে খেতেই আশেপাশে থাকা সমর্থকদের সঙ্গে কথাবার্তা বলতে এবং সেই খাবার ভাগ করে নিতে দেখা যায় তাঁকে। (Narendra Modi)
প্রধানমন্ত্রী নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ভিডিয়ো পোস্ট করেন। পোস্ট হওয়ার পর থেকেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। ইনস্টাগ্রামে ২৪ ঘণ্টার মধ্যেই ১১১ মিলিয়নের বেশি ভিউ ছাড়িয়ে যায়, পাশাপাশি ফেসবুকেও কয়েক কোটি ভিউ অর্জন করে ভিডিয়োটি। পাশাপাশি গত ২২ বছরে Google Search-এ যতবার ঝালমুড়ি লিখে সার্চ হয়েছে সেটা বর্তমানে সর্বোচ্চ।
এই ঘটনার জেরে আলোচনায় উঠে এসেছে ঝাড়গ্রামের ওই ঝালমুড়ি বিক্রেতাও। দীর্ঘদিন ধরে ছোট দোকান চালানো ওই ব্যক্তি রাতারাতি পরিচিতি পেয়েছেন, তাঁর দোকানে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় মানুষ ও কৌতূহলীরা। (Narendra Modi)
তবে ঘটনাটি নিয়ে রাজনৈতিক বিতর্কও তুঙ্গে। বিরোধী শিবিরের অভিযোগ, এই ‘ঝালমুড়ি ব্রেক’ ছিল পরিকল্পিত প্রচারের অংশ। বিশেষ করে রাজ্যের শাসক দলের তরফে একে ‘নাটক’ বলেও কটাক্ষ করা হয়েছে, যা নির্বাচনী উত্তাপে নতুন মাত্রা যোগ করেছে। এই ঘটনাটি রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের মুখে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে নিজেকে যুক্ত করার কৌশল হিসেবেই এই ধরনের মুহূর্তকে সামনে আনা হচ্ছে। আবার অন্যদিকে, সমর্থকদের দাবি এটি প্রধানমন্ত্রীর স্বাভাবিক জীবনযাপন ও জনসংযোগেরই প্রতিফলন।
সব মিলিয়ে, এক ঠোঙা ঝালমুড়িকে ঘিরে তৈরি হওয়া এই ঘটনা এখন শুধুমাত্র ভাইরাল ভিডিও নয় বরং তা হয়ে উঠেছে নির্বাচনমুখী রাজনীতির এক তাৎপর্যপূর্ণ প্রতীক।












1 thought on “Narendra Modi: ১১১ মিলিয়ন পার মোদীর ‘ঝালমুড়ি ব্রেক’-এর ভিডিয়ো, Google Search-এও রেকর্ড”