Site icon Hindustan News Point

NEET UG 2026: প্রশ্ন তৈরির প্যানেল থেকেই ফাঁস ! NEET কাণ্ডে গ্রেফতার অবসরপ্রাপ্ত অধ্যাপক

NEET UG 2026

NEET UG র প্রশ্নপত্র ফাঁসের তদন্তে বড় অগ্রগতি। শুক্রবার মহারাষ্ট্রের লাতুর থেকে সিবিআই গ্রেফতার করেছে অবসরপ্রাপ্ত রসায়নের অধ্যাপক পিভি কুলকর্ণিকে। তিনি এনটিএর অধীনে NEET UG ২০২৬ প্রশ্নপত্র তৈরির প্যানেলের সদস্য ছিলেন। তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষাক্ষেত্রে যুক্ত থাকা ওই অধ্যাপককে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে সিবিআই। (NEET UG 2026)

সিবিআই সূত্রে খবর, স্থানীয়ভাবে প্রশ্নপত্র বিক্রির চেষ্টা করেছিলেন কুলকর্ণি। কিন্তু ক্রেতাদের কাছে বিশ্বাসযোগ্যতা না হওয়ায় তিনি বৃহত্তর নেটওয়ার্কের দিকে ঝুঁকেছেন। এপ্রিল মাসের শেষ সপ্তাহে পুনের নিজ বাসভবনে আরেক অভিযুক্ত মনীষা ওয়াঘমারের সহায়তায় বিশেষ কোচিং ক্লাসের আয়োজন করেন তিনি। সেখানে প্রশ্ন, বিকল্প উত্তরসহ সঠিক উত্তরগুলি বলে দেন বলে অভিযোগ। ছাত্রদের নোটবুকে লিখে রাখা সেই প্রশ্নগুলি, ৩ মে পরীক্ষার আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। (NEET UG 2026)

এই মামলায় অ নিয়ে অষ্টম গ্রেফতার। মনীষা ওয়াঘমারেকে আগেই গ্রেফতার করা হয়েছে। পুনেতে বিউটি পার্লার চালান তিনি এবং ধনঞ্জয় লোখণ্ড নামে এক ব্যক্তি মাধ্যম হিসেবে কাজ করতেন। লোখণ্ডে বিএএমএস গ্র্যাজুয়েট এবং পুনেতে কনসালটেন্সি চালাতেন। পরীক্ষার আগে প্রায় ২১ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পেয়েছিলেন ওয়াঘমারে। নয়াদিল্লিতে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অজয় গুপ্তা ছয় দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন লোখণ্ডেকে। সিবিআই চায় এনটিএর কর্মকর্তাদের চিহ্নিত করতে।

তদন্তে কোচিং সেন্টারগুলির ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। লাতুর ভিত্তিক একটি কোচিং সেন্টারের ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যার মহারাষ্ট্র জুড়ে একাধিক শাখা রয়েছে। তাঁর বাসভবনে তল্লাশি চালিয়ে মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে এবং পুনের সিবিআই অফিসে ডাকা হয়েছে। এনটিএর কাছে প্রশ্নপত্র তৈরির সঙ্গে যুক্ত সব স্টেক হোল্ডারের বিস্তারিত তথ্য চেয়েছে সিবিআই। প্রশ্ন তৈরিকারী, বিষয় বিশেষজ্ঞ, অধ্যাপক-শিক্ষকদের পুরো প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে।

এবারের ফাঁস আগের ঘটনাগুলি থেকে সম্পূর্ণ আলাদা। আগে সাধারণত পরীক্ষাকেন্দ্রে বিতরণের পর্যায়ে লিক হতো। কিন্তু এবার মূল উৎস অর্থাৎ প্রশ্নপত্র তৈরির প্যানেলেই অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। সিবিআই সূত্রে জানানো হয়েছে, আরও অনেকের নাম উঠে আসতে পারে। এই ঘটনায় শিক্ষাক্ষেত্রে বড় ধাক্কা লেগেছে। (NEET UG 2026)

ছাত্র-অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তদন্ত চলছে, শীঘ্রই আরও বিস্তারিত তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়েছিল নিট, প্রকাশিত হলো নতুন পরীক্ষার দিনক্ষণ


Exit mobile version