---Advertisement---
lifezone nursing home

NEET Reexamination Date: প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়েছিল নিট, প্রকাশিত হলো নতুন পরীক্ষার দিনক্ষণ

May 15, 2026 12:36 PM
NEET ReExam Date
---Advertisement---

দেশজুড়ে প্রায় ২২ লক্ষেরও বেশি পড়ুয়া এই বছর মেডিক্যাল পড়ার লক্ষ্য নিয়ে নিট (NEET-UG 2026) পরীক্ষায় বসেছিল। সমস্ত কড়াকড়ি মেনে পরীক্ষাও হয়েছিল গত ৩ মে। তবে প্রথম থেকেই ছাত্রছাত্রীরা দাবি করেছিলেন প্রশ্নপত্র নাকি আগেই ফাঁস হয়ে গিয়েছে। যদিও তখন এই কথাকে পাত্তা দেয়নি NTA। সম্প্রতি তদন্তে নেমে দেখা যায় সত্যিই সেই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল আর এর পরেই সেই পরীক্ষা বাতিল করা হয়। তবে সঙ্গে এও জানানো হয় যে খুব শীঘ্রই আবার এই পরীক্ষা নেওয়া হবে। তখন থেকেই ছাত্র-ছাত্রীদের নতুন পরীক্ষার দিনক্ষণ জানার জন্য অপেক্ষা করছিলেন। আজ শুক্রবার NTA আনুষ্ঠানিকভাবে নতুন পরীক্ষার দিন ঘোষণা করল। (NEET Reexamination Date)

আগামী ২১ জুন পুনরায় এই পরীক্ষা হতে চলেছে। ইতিমধ্যেই নতুন পরীক্ষার দিনক্ষণ এবং একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে NTA। নতুন নির্দেশিকা অনুযায়ী গত ৩ মে পরীক্ষায় যারা আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আর রেজিস্ট্রেশন বা টাকা দিয়ে কোনওরকম ফর্ম ফিলআপ করতে হবে না। আগের অ্যাডমিট কার্ড ও আবেদনপত্রের তথ্যই বৈধ থাকবে। তবে ২১ জুনের পরীক্ষার আগে NTA-র ওয়েবসাইট থেকে নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।

প্রশ্নফাঁসে ভরাডুবি পরীক্ষাব্যবস্থা, বাতিল NEET-UG, অনিশ্চয়তায় ২২ লক্ষ ছাত্রছাত্রী

যদিও নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এইভাবে প্রশ্নপত্র বাতিল হয়েছিল। এত কড়াকড়ি থাকা সত্ত্বেও কীভাবে একটি জাতীয়স্তরের পরীক্ষায় এভাবে অবাধে লক্ষ লক্ষ টাকায় প্রশ্নপত্র ফাঁস হতে পারে তার উত্তর দিতে পারেনি NTA। তবে এই চূড়ান্ত অব্যবস্থার পর এবার পরীক্ষা পরিচালনায় আরও কড়াকড়ি করে আনতে চলেছে তারা। ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় নিরপেক্ষতা বজায় রাখতেই এই পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা। অভিভাবক এবং পড়ুয়াদের কাছে তারা NTA এর ওপর ভরসা রাখার আবেদনও করেছে। পরীক্ষা সংক্রান্ত যেকোনো আপডেট পেতে পড়ুয়াদের NTA এর একমাত্র অফিসিয়াল হ্যান্ডলেই বিশ্বাস করতে বলা হয়েছে।

এছাড়া অন্যান্য তথ্যের জন্য neet-ug@nta.ac.in- আইডিতে ইমেইল করে অথবা 011-40759000 ও 011-69227700- হেল্পলাইন নম্বরে ফোন করে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও আপডেট জানা যাবে। (NEET Reexamination Date)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment