---Advertisement---
lifezone nursing home

Sonia Gandhi : ফের অসুস্থ কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধী, দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে

March 25, 2026 10:46 AM
Sonia Gandhi
---Advertisement---

আবার হাসপাতালে অসুস্থ কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয় বার দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হল তাঁকে। সূত্রের খবর, মঙ্গলবার আচমকা অসুস্থ বোধ করায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কংগ্রেস সূত্রে খবর, শ্বাসকষ্ঠ জনিত সমস্যায় রুটিন চেকআপের জন্য তিনি হাসপাতালে যান। মায়ের অসুস্থতায় হাসপাতালে যান ছেলে রাহুল গান্ধী ‌এবং মেয়ে প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।স্যর গঙ্গারাম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ঠান্ডা এবং দূষণের জন্য সনিয়ার শ্বাসকষ্টের সমস্যা সামান্য বেড়েছিল।

তাই সতর্কতামূলক হিসাবে বর্ষীয়ান নেত্রীকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এখন সনিয়ার শারীরিক পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল। এই বিষয়ে উদ্বেগের কারণ নেই। চিকিৎসক দল তাঁর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছেন। একাধিক পরীক্ষার মাধ্যমে অসুস্থতার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।বর্তমানে তাঁর শারীরিক অবস্থার দিকে কড়া নজর রাখছেন চিকিৎসকেরা।গত জানুয়ারি মাসেই সর্দি-কাশির সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সনিয়াকে। সেই সময়ও একজন চেস্ট ফিজিশিয়ানের পর্যবেক্ষণে ছিলেন কংগ্রেস নেত্রী। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।

গত বছরের ডিসেম্বরে ৭৯-তে পা দিয়েছেন সনিয়া (Sonia Gandhi)। গত কয়েক বছর ধরেই কয়েকবার অসুস্থ হয়ে পড়েছেন কংগ্রেস নেত্রী। গত কয়েক মাস আগেই পেটের সমস্যার জন্য স্যর গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এছাড়া, ২০১১ সালে ক্যানসারের চিকিৎসার জন্য অস্ত্রোপচার হয়েছিল বর্ষীয়ান কংগ্রেস নেত্রীর। এরপর ২০২২ সালে দুই বার করোনা আক্রান্ত হয়েছেন তিনি। কংগ্রেস শিবির সহ দেশজুড়ে বর্ষীয়ান নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা চলছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment