তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলায় এক রাতেই খুন ৬ জন। খুনি- পক্সো (POCSO) মামলায় অভিযুক্ত এক ব্যক্তি। পুলিশের দাবি, তার বিরুদ্ধে অভিযোগকারী পরিবারের প্রতি রাগ ছিল ওই খুনির। সেই ক্ষোভ থেকেই ওই পরিবারের তিন জনকে খুন করে সে। তবে এখানেই শেষ নয় এরপর নিজের স্ত্রী ও দুই সন্তানকেও হত্যা করে ওই ব্যক্তি। এক রাতে মোট ছয় জনের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত এখনও পলাতক। তাকে ধরতে জোরকদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ। (Telengana Case)
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম পি রাজকুমার (৩৫)। চলতি বছরের মে মাসে এক নাবালিকা মেয়েকে দীর্ঘদিন ধরে বিরক্ত করা ও তার পিছু নেওয়ার অভিযোগে রাজকুমারের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের হয়। ওই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয়েছিল। সম্প্রতি ওই মামলায় আগাম জামিন পায় রাজকুমার।
তদন্তে জানা গিয়েছে, শুক্রবার রাতে রঙ্গারেড্ডি জেলার শাবাদ মণ্ডলে এই হত্যাকাণ্ড ঘটে। প্রথমে রাজকুমার নাবালিকা, তার মা এবং দিদার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। মৃতদেহ দেখে পুলিশ জানিয়েছে, তাঁদের নৃশংসভাবে কুপিয়ে এবং গলা কেটে খুন করা হয়।
రంగారెడ్డి జిల్లాలో పోక్సో కేసు పెట్టారన్న కక్షతో ఆరుగురిని హత్య చేసిన కిరాతకుడు..#Rangareddy #telangana pic.twitter.com/TK3YVdvtzw
— Telugu Stride (@TeluguStride) July 11, 2026
এরপর অভিযুক্ত নিজের বাড়িতে গিয়ে স্ত্রী এবং দুই সন্তানকেও একইভাবে হত্যা করে বলে অভিযোগ। কয়েক ঘণ্টার মধ্যেই একের পর এক ছয়টি খুনের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।পুলিশ আরও জানিয়েছে, হত্যাকাণ্ডের পর রাজকুমার নিজের বাবাকে ফোন করে সব ঘটনা জানায় এবং নিজের দোষও স্বীকার করে। এরপর তার বাবা-মা পুলিশকে খবর দেন। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। (Telengana Case)
কেন এই খুন, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক ধারণা, পক্সো মামলাকে কেন্দ্র করে নাবালিকা ও তার পরিবারের প্রতি ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়েছে। তবে নিজের স্ত্রী ও দুই সন্তানকে কেন খুন করা হলো, তার কারণ এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার আসল কারণ জানা যাবে।
এই ঘটনায় ইতিমধ্যে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে পুলিশের একাধিক দল তল্লাশি চালাচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডে গোটা তেলেঙ্গানা জুড়ে চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। (Telengana Case)
#Hyderabad :
— Surya Reddy (@jsuryareddy) July 11, 2026
Six people were Brutally Murdered in Daivalaguda, #Shabad mandal, #Rangareddy district, #Telangana
Enraged at being sent to jail under the
Protection of Children from Sexual Offences (#POCSO ) Act, the accused, 28-year-old Rajkumar, allegedly attacked and killed… pic.twitter.com/m63BtoYm6w
গুরগ্রামে এনকাউন্টার, দীপক নন্দল গ্যাংয়ের ৪ দুষ্কৃতী নিহত, গুলিবিদ্ধ ৩ পুলিশ

