রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গুরগ্রামে এনকাউন্টার, দীপক নন্দল গ্যাংয়ের ৪ দুষ্কৃতী নিহত, গুলিবিদ্ধ ৩ পুলিশ

Gurugram Encounter
---Advertisement---

[ছবি:এক্স]

সে এক রুদ্ধশাস ঘটনা হরিয়ানার গুরগ্রামে। পুলিশের মারাত্মক চ্যালেঞ্জ। (Gurugram Encounter) কুখ্যাত গ্যাংস্টার দীপক নন্দল চক্রের চার সদস্যকে এনকাউন্টারে গুলি করে হত্যা করেছে পুলিশ। একই সঙ্গে নিরাপদে উদ্ধার করা হয়েছে SGT বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে বিশাল বেরি এবং তাঁর পরিবারকে। ঘটনায় গুলিতে জখম হয়েছেন তিন পুলিশকর্মী এবং গ্যাংয়ের এক সদস্য। জখমদের শ্তানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

(Gurugram Encounter) পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সুশান্ত লোকের এ ব্লকে মহিন্দ্রা স্করপিও গাড়িতে করে পাঁচ সশস্ত্র দুষ্কৃতী বিশাল বেরির বাড়িতে পৌঁছে তাঁকে আটক করে। অভিযোগ, অত্যাধুনিক অস্ত্র নিয়ে তারা বাড়িতে গুলিও চালায়। দীর্ঘদিন ধরেই বিদেশে পলাতক এক কুখ্যাত গ্যাংস্টারের নামে বিশাল বেরির কাছে মোটা অঙ্কের টাকা দাবির বার্তা আসছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ কন্ট্রোল রুমে সন্দেহজনক গতিবিধির খবর পৌঁছতেই ঘটনাস্থলে পৌঁছয় গুরগ্রাম ক্রাইম ব্রাঞ্চ। এরপর দুষ্কৃতীদের ঘিরে ফেললে শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। (Gurugram Encounter) এনকাউন্টারে চার দুষ্কৃতী নিহত হয় এবং একজন আহত অবস্থায় ধরা পড়ে। গুলিবিদ্ধ তিন পুলিশকর্মীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে DCP (ক্রাইম) ও DCP (ইস্ট) ঘটনাস্থলে পৌঁছন। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির (FSL) দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে। নিহত ও আহত দুষ্কৃতীদের পরিচয়, তাদের অপরাধমূলক রেকর্ড, উদ্ধার হওয়া অস্ত্র এবং তদন্তের অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে বলে জানিয়েছে গুরগ্রাম পুলিশ।

ধসে ভাঙল যমুনোত্রী হাইওয়ে, চারধাম যাত্রায় বড় ধাক্কা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “গুরগ্রামে এনকাউন্টার, দীপক নন্দল গ্যাংয়ের ৪ দুষ্কৃতী নিহত, গুলিবিদ্ধ ৩ পুলিশ”

Leave a Comment