Site icon Hindustan News Point

Vijay Tamilnadu CM: ক্লাইম্যাক্সে বাজিমাত, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শনিবার শপথ বিজয়ের

Vijay Tamilnadu CM

২৩৪ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮। টিভিকে একাই পেয়েছে ১০৮টি আসন (বিজয়ের জয়ী দুটো আসনের মধ্যে একটি বাদে ১০৭)। নির্বাচনের পর দ্রুত আলোচনায় কংগ্রেস, ভিডিউথালাই চিরুথাইগল কাচ্চি (ভিসিকে), সিপিআই ও সিপিআই(এম)সহ অন্য দলের সমর্থন জোগাড় করে টিভিকে ১২০ জন বিধায়কের সমর্থন নিশ্চিত করে। কংগ্রেসের পাঁচ বিধায়ক, ভিসিকে ও বাম দলের দু’জন করে এবং আইইউএমএলের দুই বিধায়কের সমর্থনে সরকার গঠনের পথ স্পষ্ট হয়। সিপিআই(এম) শর্তহীন সমর্থন করায় বিজয় সরকার গঠন করতে পেরেছেন। এক ফলে তিনি ৯ মে অর্থাৎ, শনিবার সকাল ১১টায় শপথ নেবেন। (Vijay Tamilnadu CM )

বিজয় বৃহস্পতি ও শুক্রবার মিলিয়ে তৃতীয়বার রাজ্যপালের দ্বারস্থ হন। আগের দু’বার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ঘাটতি থাকায় অনুমতি মেলেনি। এ নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা ও প্রতিবাদ হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ও রাহুল গান্ধী শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। খার্গে ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভানসহ অন্যদের সঙ্গে যোগাযোগ করে সমর্থন জোগাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানা গিয়েছে। (Vijay Tamilnadu CM )

নির্বাচনে টিভিকে-র অভিষেক ঘটেছে দুর্দান্তভাবে। অভিনেতা-রাজনীতিক বিজয় পেরাম্বুর ও তিরুচিরাপল্লী ইস্ট কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। নিয়ম অনুযায়ী তাঁকে একটি আসন ছাড়তে হবে। ৪ মে-র ফলাফলে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোরদার দর কষাকষি শুরু হয়। কংগ্রেসের সমর্থন ঘোষণার পর ডিএমকে-র সঙ্গে তাদের সম্পর্কে বড় ধরনের ফাটল দেখা দেয়। ডিএমকে নেতারা কংগ্রেসের এই সিদ্ধান্তকে ‘পিঠে ছুরি মারা’ বলে তীব্র সমালোচনা করেছেন। (Vijay Tamilnadu CM )

রাজ্যে নতুন সরকার গঠনের এই ঘটনা তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করল। বিজয়ের নেতৃত্বে টিভিকে-র এই সাফল্য এখন থেকে রাজ্যের উন্নয়ন ও স্থিতিশীলতার দিকে কতটা অগ্রসর হয়, সেদিকেই নজর থাকবে সবার।

Vijay Leads Tamil Nadu Election 2026: রাজনীতির মঞ্চে বিজয়ের লিড, তিরুপতিতে প্রার্থনায় চর্চিত বান্ধবী ত্রিশা কৃষ্ণান


Exit mobile version