Site icon Hindustan News Point

জুনের শুরুতেই বাড়ছে বিদ্যুতের বিল, ১০% সারচার্জ ঘোষণা বোর্ডের

Electricity Bill Hike

উত্তরপ্রদেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্য বড় ধাক্কা। জুন মাস থেকে রাজ্যের (Electricity Bill Hike) বিদ্যুৎ বিল প্রায় ১০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে চলেছে। উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড (UPPCL) জ্বালানি ও বিদ্যুৎ ক্রয় ব্যয়ের সমন্বয় করতে অতিরিক্ত ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্ট সারচার্জ (FPPAS) আরোপের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি সরকারি নির্দেশিকায় এই তথ্য জানানো হয়েছে। ফলে গৃহস্থালি, বাণিজ্যিক এবং অন্যান্য সমস্ত শ্রেণির বিদ্যুৎ গ্রাহকদের আগামী বিল থেকেই বাড়তি খরচ বহন করতে হবে।

UPPCL-এর রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের ২৯ মে ২০২৬ তারিখের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরপ্রদেশ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের (UPERC) ২০২৫ সালের বিধি অনুসারে মার্চ ২০২৬ মাসে হওয়া অতিরিক্ত বিদ্যুৎ ক্রয় ও সঞ্চালন ব্যয়ের সমন্বয় জুন ২০২৬-এর বিলে করা হবে। (Electricity Bill Hike) সেই কারণেই গ্রাহকদের উপর অতিরিক্ত ১০ শতাংশ FPPAS চার্জ চাপানো হচ্ছে।

সরকারি নথিতে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদন ও ক্রয়ের ক্ষেত্রে জ্বালানির দাম বৃদ্ধি এবং অতিরিক্ত বিদ্যুৎ কেনার কারণে যে ব্যয় বেড়েছে, তা পূরণ করতেই এই সারচার্জ আরোপ করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলিকে আর্থিকভাবে টেকসই রাখতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দাবি করেছে কর্পোরেশন।

(Electricity Bill Hike) নতুন ব্যবস্থার ফলে বিদ্যুৎ বিলের উপর নিয়মিত ট্যারিফের পাশাপাশি আলাদা করে ফুয়েল সারচার্জ যোগ হবে। অর্থাৎ একজন গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার যত বেশি হবে, তাঁর উপর বাড়তি আর্থিক চাপও তত বেশি পড়বে। বিশেষজ্ঞদের মতে, মাসিক খরচের উপর নির্ভর করে অনেক পরিবারের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে

আরও পড়ুন: সোনারপুরে অভিষেককে ঘিরে বিক্ষোভ, ডিম-জুতো ছোড়া থেকে উঠল চোর’ স্লোগান, ধস্তাধস্তিতে ছিঁড়ল জামাও

এই সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হলো, যখন উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং এবং পর্যাপ্ত সরবরাহ না থাকার অভিযোগ উঠছে। তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বাড়লেও অনেক এলাকায় নিয়মিত বিদ্যুৎ পরিষেবা বজায় রাখা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।

ফলে একদিকে বিদ্যুৎ পরিষেবার মান নিয়ে অসন্তোষ, অন্যদিকে বিদ্যুৎ বিল বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন ভোক্তা সংগঠন এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, মূল্যবৃদ্ধির বাজারে নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতেই সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন। তার উপর (Electricity Bill Hike) বিদ্যুৎ বিলে অতিরিক্ত ১০ শতাংশ বোঝা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলির জন্য বড় ধাক্কা হতে পারে।

অনেক গ্রাহক প্রশ্ন তুলেছেন, যখন রাজ্যের বিভিন্ন এলাকায় এখনও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না, তখন পরিষেবার উন্নতি না করেই কেন অতিরিক্ত চার্জ চাপানো হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলিও বিষয়টি নিয়ে সরব হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা।

তবে UPPCL-এর দাবি, এই সারচার্জ কোনও নতুন কর নয়। এটি বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামোর অংশ এবং বিদ্যুৎ ক্রয় ও জ্বালানি ব্যয়ের ওঠানামা সামাল দেওয়ার জন্যই প্রযোজ্য করা হয়েছে। (Electricity Bill Hike) কমিশনের বিধি মেনেই এই অর্থ আদায় করা হচ্ছে বলে জানিয়েছে কর্পোরেশন।

জুন মাসের নতুন বিল হাতে পাওয়ার পরই গ্রাহকরা বাড়তি খরচের প্রকৃত প্রভাব বুঝতে পারবেন। তবে আপাতত নিশ্চিতভাবে বলা যায়, উত্তরপ্রদেশে বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য গরমের মরসুম আরও ব্যয়বহুল হতে চলেছে।

আরও পড়ুন: পাম্পে যাওয়ার আগে জেনে নিন পেট্রোল-ডিজেলের দাম, কীভাবে? রইল বিস্তারিত


Exit mobile version