পশ্চিম এশিয়ায় এতদিন ধরে চলতে থাকা যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ব্যাপক প্রভাব পড়েছে। তার ছোঁয়া লেগেছে দেশের জ্বালানি বাজারেও। গত কয়েকদিন ধরে দফায় দফায় বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। ফলে সাধারণ মানুষের পকেটে বাড়তি চাপ পড়েছে। অনেকেই তেল ভরতে গিয়ে পাম্পে পৌঁছে নতুন দাম জেনে অস্বস্তিতে পড়ছেন। তবে এবার আর সেই সমস্যায় পড়তে হবে না। ঘরে বসেই একটি মেসেজ বা মোবাইলের সাহায্যে জেনে নিতে পারবেন আপনার শহরের প্রতিদিনের জ্বালানির দাম। (Petrol Diesel Price)
যদিও গত ২৪ ঘণ্টায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের পতন হয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ ডলার কমে ব্যারেল প্রতি ৯১.১২ ডলারে নেমেছে। একইভাবে, ডব্লিউটিআই (WTI) ক্রুডের দামও কমে বর্তমানে ব্যারেল প্রতি ৮৭.৩৬ ডলারে লেনদেন হচ্ছে। তবে দেশের চার মহানগরে পেট্রোল-ডিজেলের দামে কোনও পার্থক্য হয়নি। দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং শহর কলকাতাতেও জ্বালানির দাম কমেনি।
উল্লেখ্য, গত ১৫ মে থেকে ২৫ মে-র মধ্যে দফায় দফায় চার বার বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। আগাম কোনও ঘোষণা ছাড়াই আচমকা দাম বাড়ায় অনেকেই পাম্পে গিয়ে সমস্যায় পড়ছেন। কোথাও কোথাও নতুন দাম নিয়ে পাম্পকর্মীদের সঙ্গে বচসার ঘটনাও ঘটছে। তবে এবার আর পাম্পে গিয়ে জ্বালানির দাম শুনে পকেট হাতড়াতে হবে না। ঘরে বসেই জেনে নিন প্রতিদিনের পেট্রোল-ডিজেলের দাম। জেনে নিন সহজ উপায়।
১) SMS করেই জেনে নিন তেলের দাম
অফলাইনে মূল্য জানার সবচেয়ে দ্রুততম পদ্ধতি হলো প্রধান তেল বিপণন কোম্পানিগুলোর SMS পরিষেবা ব্যবহার করা। এর জন্য নির্দিষ্ট পাম্পের ডিলার কোডটি টাইপ করে সঠিক নম্বরে পাঠালেই দেখতে পাবেন সেদিনের জ্বালানির দামের তালিকা। ডিনার কোড সংশ্লিষ্ট কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে পাশাপাশি সেই পাম্প থেকেও খোঁজ নিতে পারবেন। (Petrol Diesel Price)
- Indian Oil (IOCL): কোড টাইপ করুন এবং 92249 92249 নম্বরে পাঠান।
- HPCL: কোড টাইপ করুন এবং 92222 22222 নম্বরে পাঠান।
- BPCL: কোড টাইপ করুন এবং 92223 22222 নম্বরে পাঠান।
হরমুজে অচলাবস্থা, তবু চলেছে ভারতীয় জাহাজ! সরবরাহ সচল রাখতে ‘গোপন কৌশল’ কেন্দ্রের
২) মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটেও জানতে পারেন দাম
আপনি চাইলে সরাসরি অফিসিয়াল পোর্টাল ব্যবহার করেও প্রতিদিনের জ্বালানির দাম জানতে পারেন।
Indian Oil: Indian Oil Corporation-এর পেজে গিয়ে জ্বালানির বর্তমান মূল্য দেখা যাবে। পাশাপাশি নিকটবর্তী পাম্পের অবস্থানও জানা যাবে।
MyPetrolPrice: এই ফুয়েল ট্র্যাকার ব্যবহার করে দেশের বিভিন্ন শহরের গড় জ্বালানির মূল্য জানা সম্ভব। (Petrol Diesel Price)
৩) কাস্টমার কেয়ার নম্বর
এছাড়াও কলকাতাসহ দেশের যেকোনও প্রান্ত থেকে জ্বালানির বর্তমান দাম জানতে সংশ্লিষ্ট সংস্থার টোল-ফ্রি নম্বরেও ফোন করতে পারেন। সেক্ষেত্রে ফোন নম্বরগুলি হলো-
- Indian Oil: 1800 233 3555
- Bharat Petroleum: 1800 22 4344
- Hindustan Petroleum: 1800 233 3555
সাধারণত প্রতিদিন সকাল ৬টায় দেশে পেট্রোল এবং ডিজেলের দাম সংশোধন করা হয়। তাই বাড়ি থেকে বেরোনোর আগে এই সহজ পদ্ধতিগুলোর সাহায্যে একবার দাম জেনে নিলে আর পাম্পে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে না। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার হাতে চলে আসবে আপনার শহরের জ্বালানির সর্বশেষ মূল্য।










2 thoughts on “পাম্পে যাওয়ার আগে জেনে নিন পেট্রোল-ডিজেলের দাম, কীভাবে? রইল বিস্তারিত”