---Advertisement---
lifezone nursing home

আর সময় নয়, চেক বাউন্স মামলায় তিহারে আত্মসমর্পন Rajpal Yadav–এর

February 6, 2026 4:21 PM
---Advertisement---

শত চেষ্টা এবং আইনি টালবাহানাতেও শেষরক্ষা হলো না। চেক বাউন্স মামলায় দিল্লির তিহার জেলেই রাত কাটাতে হচ্ছে বলিউড অভিনেতা রাজপাল নওরং যাদবকে। বৃহস্পতিবার বিকেলে আদালতের নির্দেশ পেয়ে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন তিনি। বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও আর্থিক দায়বদ্ধতা পূরণে ব্যর্থ হওয়ায় অভিনেতার প্রতি এবার আর কোনও দাক্ষিণ্য দেখাল না দিল্লি হাইকোর্ট। (Rajpal Yadav)

গত কয়েক বছর ধরে রাজপালের বিরুদ্ধে কয়েক কোটি টাকার চেক বাউন্স বা চেক ডিসঅনার সংক্রান্ত একাধিক মামলা ছিল। নিম্ন আদালত তাঁকে দোষী সাব্যস্ত করার পর রাজপাল উচ্চ আদালতের দ্বারস্থ হন। সেই সময় সাজার মেয়াদ স্থগিত রেখে তাঁকে বকেয়া অর্থ মেটানোর সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু আদালতের পর্যবেক্ষণ, সেই শিথিলতার সুযোগ নিয়ে অভিনেতা বারবার তাঁর দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। (Rajpal Yadav)

আদালতের কড়া অবস্থান বুধবার বিচারপতি স্বর্ণ কান্ত শর্মার এজলাসে অভিনেতার আইনজীবী ৫০ লক্ষ টাকা জোগাড় করার কথা জানিয়ে আরও এক সপ্তাহ সময় চান। কিন্তু বিচারপতি তা খারিজ করে দেন। (Rajpal Yadav)

বৃহস্পতিবার চূড়ান্ত শুনানিতে আদালত স্পষ্ট জানায়:

বারবার সময় নিয়েও কয়েক কোটি টাকার বকেয়া মেটাতে অভিনেতা ব্যর্থ হয়েছেন। (Rajpal Yadav)

ডিমান্ড ড্রাফ্টে ‘ভুল’ বা ‘কারিগরি ত্রুটি’র অজুহাত দিয়ে সময় নষ্ট করা আদালতের কাছে গ্রহণযোগ্য নয়। (Rajpal Yadav)

শর্ত অনুযায়ী ৪ ফেব্রুয়ারির মধ্যে আত্মসমর্পণ না করায় তাঁর প্রতি আর কোনও সহানুভূতি দেখানোর প্রশ্নই ওঠে না। (Rajpal Yadav)

বৃহস্পতিবার সকালেও ২৫ লক্ষ টাকা জমা দেওয়ার কথা বলে আত্মসমর্পণের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছিলেন রাজপাল। তবে আদালত জানিয়ে দেয়, আগে জেল হাজতে যেতে হবে, তার আগে কোনও আবেদন শোনা হবে না। এর পরেই বিকেল ৪টে নাগাদ তিহার জেলে পৌঁছে আত্মসমর্পন করেন রাজপাল। (Rajpal Yadav)

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, রাজপাল এ যাবৎ যে পরিমাণ টাকা আদালতের রেজিস্ট্রারের কাছে জমা রেখেছেন, তা দ্রুত অভিযোগকারী সংস্থাকে দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আপাতত আইনি প্যাঁচে জনপ্রিয় এই কমেডিয়ানের পর্দার হাসি ম্লান হয়ে শ্রীঘরের চার দেওয়ালেই আটকে রইল। (Rajpal Yadav)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “আর সময় নয়, চেক বাউন্স মামলায় তিহারে আত্মসমর্পন Rajpal Yadav–এর”

Leave a Comment