ভিয়েতনামের ফু কক (Phu Quoc) দ্বীপের কাছে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো ১৫ ভারতীয় পর্যটকের মরদেহ মঙ্গলবার দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভিয়েতনাম এয়ারলাইন্সের VN979 বিমানে মরদেহগুলি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয়। সেখানে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট রাজ্য সরকারের সহযোগিতায় মৃতদের নিজ নিজ রাজ্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। নিহতদের মরদেহগুলি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কেরলের বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হবে। সেখানেই প্রিয়জনদের শেষ বিদায় জানাতে অপেক্ষা করছে শোকস্তব্ধ পরিবারগুলি।
দুর্ঘটনার পর থেকেই তৎপর হয় ভারতীয় দূতাবাস। গত ১৩ জুলাই তারা জানিয়েছিল, হো চি মিন সিটি থেকে ভিয়েতনাম এয়ারলাইন্সের VN979 বিমানে নিহত ভারতীয়দের মরদেহ ভারতে পাঠানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে আগেই বিষয়টি জানানো হয়েছিল, যাতে মুম্বই থেকে নিজ নিজ রাজ্যে মরদেহ পৌঁছে দেওয়ার সমস্ত ব্যবস্থা দ্রুত করা যায়। (Vietnam Boat Tragedy)
ভারতীয় দূতাবাস এই কঠিন সময়ে সহযোগিতার জন্য ফু কুক অঞ্চলের প্রশাসন, আন জিয়াং প্রদেশের কর্তৃপক্ষ, হো চি মিন সিটির বিদেশ দফতর, ভিয়েতনামের বিদেশ মন্ত্রক এবং সংশ্লিষ্ট সমস্ত সংস্থাকে ধন্যবাদ জানিয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুলাই ভিয়েতনামের ফু কক দ্বীপের কাছে হন মে রুট নগোই দ্বীপ (Hon May Rut Ngoai Island) এলাকার সমুদ্রে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওই দিন একটি পর্যটকবাহী স্পিডবোট হঠাৎ মাঝ সমুদ্রে উল্টে যায়। তাঁদের মধ্যে ৩২ জন ছিলেন ভারতীয় পর্যটক এবং ৪ জন ছিলেন ভিয়েতনামেরই বোটকর্মী।
ভিয়েতনামের প্রশাসনের তথ্য অনুযায়ী, ওশান পার্ল আইল্যান্ড কোম্পানি (Ocean Pearl Island Company) পরিচালিত স্পিডবোটটি হন মে রুট দ্বীপ থেকে আন থোই (An Thoi) বন্দরের দিকে যাচ্ছিল। ফু কক বিমানবন্দর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পৌঁছতেই খারাপ আবহাওয়া ও উত্তাল সমুদ্রের ঢেউয়ের জেরে নৌকাটি উল্টে যায়। মুহূর্তের মধ্যে সকল যাত্রী জলে পড়ে যান। দুর্ঘটনার খবর পাওয়ার পর আশপাশে থাকা পর্যটকবাহী বোটগুলি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে উদ্ধারকারী দলও সেখানে পৌঁছে সমুদ্রে পড়ে যাওয়া সকলকে উদ্ধার করে। (Vietnam Boat Tragedy)
The flight transporting the mortal remains of the Indian nationals who had lost their lives in the tragic boat accident on 11 July in Phu Quoc has just arrived in Mumbai.
— India in Vietnam (@AmbHanoi) July 13, 2026
The Embassy in Hanoi and the Consulate in Ho Chi Minh City will continue to coordinate with respective… pic.twitter.com/LAJMyU2BW3
মোট ৩৬ জনের মধ্যে ২১ জন প্রাণে বেঁচে ফিরলেও ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১০ জন তামিলনাড়ুর, ৩ জন অন্ধ্রপ্রদেশের এবং ২ জন কেরলের বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার পর ভারতীয় দূতাবাস এবং হো চি মিন সিটিতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট ভিয়েতনামের প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মৃতদের পরিচয় নিশ্চিত করে, প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত কাজ এবং অন্যান্য কনস্যুলার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে। পাশাপাশি দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী ও নিহতদের পরিবারকেও সবরকম সহায়তা করা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত একমাত্র ভারতীয় পর্যটকের চিকিৎসা চলছে এবং তিনি চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। তাঁকে ফু কুক থেকে হো চি মিন সিটির একটি বিশেষ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যেখানে তাঁর চিকিৎসা চলছে। (Vietnam Boat Tragedy)
লাদাখের ৭টি জেলায় ‘পার্বত্য উন্নয়ন পরিষদ’ গঠনের সিদ্ধান্ত প্রশাসনের












1 thought on “দেশে ফিরল ভিয়েতনামের স্পিডবোট দুর্ঘটনায় নিহতদের মরদেহ, শেষ বিদায়ের অপেক্ষায় পরিবার”