মহারাষ্ট্রের থানের এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারে পারিবারিক বিবাদ এবার পৌঁছে গেল ফৌজদারি মামলায়।(Cow Urine Case) উদ্ধব ঠাকরের শিবিরের ঘনিষ্ঠ নেতা ও প্রাক্তন সাংসদ বিনায়ক রাউত, তাঁর স্ত্রী, কাউন্সিলর ছেলে গীতেশ রাউত-সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে গোমূত্র পান করানো, তন্ত্রসাধনার নামে নির্যাতন, শারীরিক ও মানসিক হেনস্তার অভিযোগ তুলেছেন পুত্রবধূ গিরিজা রাউত। অভিযোগের ভিত্তিতে পুলিশ অন্ধবিশ্বাস বিরোধী আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
(Cow Urine Case) গিরিজা রাউতের অভিযোগ, গত সাত বছর ধরে তিনি সামাজিক, মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর দাবি, স্বামীর সন্তান ধারণে সমস্যা রয়েছে বলে বিশ্বাস করে শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে একাধিক ওঝা-গুনিনের কাছে নিয়ে যেত। সেখানে তাঁকে জোর করে গোমূত্র খাওয়ানো হয় এবং তন্ত্রসাধনার জন্য মাথার চুল ছিঁড়ে নেওয়া হয়। এই ঘটনায় দুই কথিত তান্ত্রিক ফিরোজ ও কাজিকেও FIR- এ অভিযুক্ত করা হয়েছে।
এছাড়াও গিরিজার অভিযোগ, তাঁকে বহুবার না খাইয়ে রাখা হয়েছে, শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। তাঁর কথায়, পরিবারের প্রধান হওয়া সত্ত্বেও বিনায়ক রাউত কখনও তাঁর পাশে দাঁড়াননি।
Thane, Maharashtra: On the registration of an FIR against former Shiv Sena (UBT) MP Vinayak Raut and others, Sagar Kadam, Advocate for complainant Girija Raut, says, "I am representing the complainant, Girija Raut. We have registered an FIR that includes charges under Section… pic.twitter.com/ZyZFfzXXes
— IANS (@ians_india) July 12, 2026
(Cow Urine Case) স্বামী গীতেশ রাউতের বিরুদ্ধেও একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। গিরিজার দাবি, উটির হানিমুনে স্বামী তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে অস্বীকার করেন। তিনি নাকি বলেছিলেন, ভারতের মধ্যে নয়, কেবল বিদেশে গেলেই তিনি ঘনিষ্ঠ হতে পারবেন। উটি থেকে ফেরার পর গ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে সকলের সামনে তাঁকে অপমানও করা হয় বলে অভিযোগ। অস্ট্রেলিয়া সফরেও একই আচরণ চলতে থাকে। গিরিজার দাবি, ঘনিষ্ঠ হওয়ার কথা তুলতেই তাঁকে মারধর করা হয় এবং বলা হয়, শারীরিক সম্পর্ক হলে স্বামীর মৃত্যু হবে।
অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিনায়ক রাউত। তাঁর দাবি, বিবাহবিচ্ছেদের মামলায় ১২ কোটি টাকা, একটি তিন কামরার ফ্ল্যাট এবং একটি গাড়ি ভরণপোষণ হিসেবে দাবি করেছিলেন গিরিজা। সেই দাবি মানা না হওয়াতেই মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে তাঁর দাবি। পাশাপাশি অভিযোগের সময় নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। (Cow Urine Case)
এর জবাবে গিরিজা বলেন, প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বিরুদ্ধে এতদিন অভিযোগ জানানোর সাহস তিনি পাননি। বর্তমানে তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগগুলির সত্যতা এখনও আদালতে প্রমাণিত হয়নি এবং তদন্ত চলছে।
কনফার্ম বুকিংয়ের পরও বাস উধাও, মামলা ঠুকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ পেলেন যুবক












1 thought on “গোমূত্র পান করানোর বিস্ফোরক অভিযোগ পুত্রবধূর, উদ্ধব ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে FIR”