সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে একটি খবর ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি ঘোষণা করেছেন, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হতে চলেছে মদ। তবে সেই পোস্টের সত্যতা ঘিরেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
ভাইরাল হওয়া পোস্টটিতে একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের লোগো ব্যবহার করা হয়েছে। ফলে অনেকেই সেটিকে সত্যি বলে ধরে নেন এবং দ্রুত পোস্টটি সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। (Viral Post)
এই খবর জানাজানি হতেই সরকারি ফ্যাক্ট চেকিং সংস্থা খোঁজ চালাতে শুরু করে। কিন্তু কোথাও এমন কোনও নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি, যেখানে পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধ করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও ঘোষণা করা হয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কোনও অর্ডারও সামনে আসেনি।
এছাড়াও যে ভাইরাল পোস্টটি জনপ্রিয় সংবাদমাধ্যমের নামে ছড়ানো হচ্ছিল, তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও খতিয়েও দেখা হয়। কিন্তু সেখানেও এমন কোনও খবর বা পোস্ট দেখা যায়নি। ফলে ওই ভাইরাল পোস্টটি যে সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর তা স্পষ্ট। (Viral Post)
Bhooth Bangla Boxoffice: বক্স অফিসে ২১১ কোটি ছুঁয়েছে ‘ভূত বাংলা’, তবুও বাজারে ঋণ ৪৮ লক্ষ টাকা!
তবে এই পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই সুরাপ্রেমীদের মাথায় হাত পড়ে গিয়েছিল। সম্প্রতি বঙ্গে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে নতুন সরকার গড়তে চলেছে বিজেপি সরকার। এই আবহে বাংলায় মদ নিষিদ্ধ করার মতো কোনও গুরুতর পদক্ষেপ যদি অমিত শাহ নিতেন তাহলে সেটা নিয়ে শোরগোল পড়ে যাওয়াই স্বাভাবিক।
তবে ভারতের কয়েকটি রাজ্যে সম্পূর্ণ বা আংশিকভাবে মদ নিষিদ্ধ হলেও বাংলায় এখনও পর্যন্ত এমন কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। কোনও সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য তথ্য ছাড়াই বিভ্রান্তিকর এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। তবে এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে তা জানা যায়নি। (Viral Post)

