অনলাইনে খাবার অর্ডারের ক্ষেত্রে এবার ‘নকল পনির’-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল Zomato। প্ল্যাটফর্মে অ্যানালগ ডেয়ারি বা অ্যানালগ পনির দিয়ে তৈরি খাবার নিষিদ্ধ করেছে সংস্থা। ইতিমধ্যেই রেস্তরাঁর তরফে এমন উপকরণ ব্যবহার না করার কথা জানানো হয়েছে, সেই সমস্ত খাবারের তালিকা সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে এই বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার কথাও জানিয়েছে Zomato। (Zomato Ban)
সংস্থার বক্তব্য, গ্রাহকের স্বার্থ এবং খাবারের তালিকায় স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। রেস্তরাঁগুলিকেও অবিলম্বে নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
রেস্তরাঁগুলিকে কী নির্দেশ
Zomato-র রেস্তরাঁ পার্টনারদের বলা হয়েছে, অ্যানালগ ডেয়ারির বদলে প্রাকৃতিক দুধ থেকে তৈরি ডেয়ারি পণ্য ব্যবহার করতে হবে। তাৎক্ষণিকভাবে উপকরণ বদলানো সম্ভব না হলে সংশ্লিষ্ট খাবার মেনু থেকে সরিয়ে দিতে হবে। পাশাপাশি সরবরাহকারীদের দেওয়া পণ্যের লেবেল এবং উপাদানের তালিকাও ভালোভাবে পরীক্ষা করতে হবে। খাবারে ঠিক কী ব্যবহার করা হচ্ছে, তা নিশ্চিত করতে হবে। Zomato-তে দেওয়া মেনুতেও যেন সঠিক তথ্য থাকে, তা দেখার দায়িত্ব রেস্তরাঁগুলির। (Zomato Ban)
নিয়ম না মেনে অ্যানালগ ডেয়ারির খাবার বিক্রি চালিয়ে গেলে সংশ্লিষ্ট রেস্তরাঁকে Zomato থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
কী বললেন জোম্যাটোর CEO
Zomato-র CEO আদিত্য মঙ্গলা বলেন, আরও বেশি মানুষের কাছে ভালো খাবার পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। সেই সঙ্গে গ্রাহকের স্বাস্থ্য সুরক্ষা এবং রেস্তরাঁর খাবার সম্পর্কে পরিষ্কার তথ্য দেওয়াও গুরুত্বপূর্ণ। এই নীতি সেই দায়িত্বেরই অংশ বলে জানান তিনি। (Zomato Ban)
কেন অ্যানালগ পনির নিয়ে এত আলোচনা
দেশের বিভিন্ন প্রান্তে অ্যানালগ পনির নিয়ে নজরদারি বাড়ছে। কর্নাটক, মহারাষ্ট্র, গুজরাট, ছত্তীসগঢ়, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে নকল পনির উৎপাদন, মজুত, সরবরাহ ও বিক্রির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
সাধারণ পনির দুধ থেকে তৈরি হয়। কিন্তু অ্যানালগ পনিরে সাধারণত উদ্ভিজ্জ তেল, স্টার্চ, ইমালসিফায়ার এবং বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়। প্রক্রিয়াজাত করে পনিরের মতো দেখতে ও ব্যবহারযোগ্য করা হয়। দেখতে একই রকম হলেও গঠন এবং উপাদানের দিক থেকে এটি আসল পনির নয়। (Zomato Ban)
আরও পড়ুন :- বাজারে ছেয়েছে নিম্নমানের হিং, দুই সংস্থার পণ্যে নিষেধাজ্ঞা











Love the energy of this site! It is exciting and full of opportunities to win big. I am having a blast playing on inyolo365 every single day.