---Advertisement---
lifezone nursing home

মদ্যপান করে জলে… সিঙ্গাপুরে কী ঘটেছিল? Zubin Garg-এর মৃত্যুতে উঠে এল নতুন তথ্য

January 14, 2026 8:23 PM
---Advertisement---

সিঙ্গাপুরে জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যু ঘিরে যে রহস্য তৈরি হয়েছিল, তা নিয়ে এবার স্পষ্ট ইঙ্গিত দিল সেখানকার পুলিশ ও আদালত। রিপোর্টে জানানো হয়েছে, এই ঘটনায় কোনও অপরাধের প্রমাণ মেলেনি। গোটা ঘটনাটিকে দুর্ঘটনা বলেই উল্লেখ করা হয়েছে। গত বছরের ১৯ সেপ্টেম্বর একটি বিলাসবহুল নৌকায় আয়োজিত পার্টির সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। (Zubin Garg)

সেদিন জুবিন গর্গ প্রায় ২০ জন বন্ধু ও সহকর্মীর সঙ্গে ওই নৌকায় ছিলেন। সেখানে খাওয়া-দাওয়ার পাশাপাশি পানীয় পরিবেশন করা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, জুবিন ওইদিন অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণ করেছিলেন। রিপোর্টে তাঁর রক্তে অ্যালকোহলের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি পাওয়া গিয়েছে, যা শরীরের ভারসাম্য ও প্রতিক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। (Zubin Garg)

রিপোর্ট অনুযায়ী, প্রথমে জুবিন লাইফ জ্যাকেট পরে জলে নামেন। কিছুক্ষণ পর সেটি খুলে ফেলেন। পরে আবার সাঁতার কাটতে নামার সময় তাঁকে দ্বিতীয় একটি লাইফ জ্যাকেট দেওয়া হলেও তিনি তা পরতে চাননি। লাইফ জ্যাকেট ছাড়াই তিনি একা লাজারাস দ্বীপের দিকে সাঁতার কাটতে শুরু করেন। (Zubin Garg)

সাঁতার কাটার মাঝেই হঠাৎ তিনি দুর্বল হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁকে মুখ নিচের দিকে করে জলে ভাসতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নৌকায় তোলা হয় এবং সিপিআর দেওয়া হয় এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। (Zubin Garg)

ময়নাতদন্তে উল্লেখ, জুবিন গর্গের মৃত্যুর কারণ ডুবে যাওয়া। শরীরে যে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল, সেগুলি উদ্ধার ও সিপিআর দেওয়ার সময়ের। রিপোর্টে আরও বলা হয়েছে, জুবিনের উচ্চ রক্তচাপ ও মৃগীর সমস্যা ছিল। তবে ঘটনার সময় তাঁর খিচুনি হয়েছিল কি না, তার কোনও স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। (Zubin Garg)

সব দিক খতিয়ে দেখে সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও অপরাধের যোগ নেই। অর্থাৎ, এটি খুন নয়।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment