ভারতের ক্রিকেট মানচিত্রে নতুন অধ্যায় কি শুরু হতে চলেছে? দীর্ঘদিন ধরে প্রতিভা তৈরি করেও আইপিএলের বাইরে থাকা বিহারকে ঘিরে ফের জোর চর্চা শুরু হয়েছে। (Bihar in IPL) কারণ, প্রকাশ্যে বিহারের জন্য নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজির সমর্থনে মুখ খুলেছেন ভেদান্তা গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আগরওয়াল। আর তাঁর এই মন্তব্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে— ভবিষ্যতে কি আইপিএলের নতুন দল হতে পারে ‘বিহার’?
শুধু আবেগ নয়, (Bihar in IPL) এই আলোচনার পিছনে রয়েছে বিপুল আর্থিক শক্তিও। প্রায় ৪.৫ লক্ষ কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্যের সঙ্গে যুক্ত অনিল আগরওয়াল ভারতের অন্যতম প্রভাবশালী শিল্পপতি। জন্ম বিহারের পাটনায়। সেখান থেকেই উঠে এসে তিনি তৈরি করেছেন আন্তর্জাতিক খনিজ ও ধাতু ব্যবসার বড় প্ল্যাটফর্ম। তাই তাঁর মুখে বিহারের আইপিএল দল নিয়ে প্রকাশ্য সমর্থন স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে এসেছে।
কেন উঠছে (Bihar in IPL) বিহারের আইপিএল প্রসঙ্গ?
আইপিএল এখন শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি ভারতের সবচেয়ে বড় ক্রীড়া ব্যবসায়িক মডেলগুলির একটি। নতুন বাজার, নতুন সমর্থক গোষ্ঠী এবং আঞ্চলিক প্রতিনিধিত্ব— এই তিন বিষয় এখন ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর এই জায়গাতেই বিহারের প্রসঙ্গ উঠে এসেছে। বহু বছর ধরে বিহার থেকে উঠে এসেছে একাধিক ক্রিকেটার। পাটনার ঈশান কিষাণ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা তৈরি করেছেন। সাম্প্রতিক সময়ে সমস্ত আলো কেড়েছেন সমস্তিপুরের তরুণ বৈভব সূর্যবংশী, যিনি অল্প বয়সেই আইপিএল মঞ্চে সুযোগ পেয়ে নজর কেড়েছেন। পাশাপাশি গোপালগঞ্জের উঠতি পেসার সাকিব হুসেনও ভবিষ্যতের প্রতিশ্রুতি হিসেবে উঠে আসছেন। (Bihar in IPL)
এই উদাহরণ দেখিয়েই শিল্পপতি অনিল আগরওয়াল বলেন, বিহার শুধু ক্রিকেটার তৈরি করবে কিন্তু আইপিএলে নিজেদের পরিচয় পাবে না— এই পরিস্থিতি বদলানো দরকার।
কী বললেন অনিল আগরওয়াল?
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, বিহারের মাটি দেশকে অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার দিয়েছে, এবার সেই প্রতিভাকে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মঞ্চে তুলে ধরার সময় এসেছে। তাঁর আরও বক্তব্য, “বিহারের যুবকদের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া সবসময়ই আমার স্বপ্ন। বিহারের ক্রিকেট দল ও ক্রিকেটারদের উন্নয়নে আমার তরফে নিঃশর্ত সমর্থন থাকবে। আমার কাছে বিহার শুধু একটি রাজ্য নয়, এটি একটি অনুভূতি।” (Bihar in IPL)
যদিও এখনও পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেনার ঘোষণা করেননি।
লাইভ টিভিতে মুখ ফসকে ‘F’-শব্দ, রাজস্থানের কাছে হারতেই বিতর্কে ঋষভ পন্থ
যদি ভবিষ্যতে নতুন সম্প্রসারণ পর্বে বিহার জায়গা পায়, তাহলে কয়েকটি বড় পরিবর্তন হতে পারে—
- পূর্ব ভারতের ক্রিকেট বাজার আরও শক্তিশালী হবে
- নতুন স্টেডিয়াম ও ক্রিকেট পরিকাঠামো তৈরি হতে পারে
- স্থানীয় প্রতিভাদের সামনে বড় মঞ্চ খুলবে
- আইপিএলের দর্শকভিত্তি আরও বিস্তৃত হবে
- নতুন কর্পোরেট প্রতিযোগিতা তৈরি হতে পারে ফ্র্যাঞ্চাইজি বাজারে
তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে— এখনও পর্যন্ত বিসিসিআই নতুন আইপিএল দল নিয়ে কোনও সরকারি ঘোষণা করেনি।
বর্তমানে আইপিএলের ১০ দল ও তাঁদের মালিক কারা?
- মুম্বই ইন্ডিয়ান্স: মুকেশ আম্বানি (রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ)
- চেন্নাই সুপার কিংস (সিএসকে): এন শ্রীনিবাসন (ইন্ডিয়া সিমেন্টস/চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড)
- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি): আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম (আল্ট্রাটেক সিমেন্ট, টাইমস গ্রুপ, ব্ল্যাকস্টোন এবং ডেভিড ব্লিটজার সহ)
- কলকাতা নাইট রাইডার্স: শাহরুখ খান, জুহি চাওলা ও জয় মেহতা
- সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ): কালানিথি মারান (সান টিভি নেটওয়ার্ক / সান গ্রুপ)
- দিল্লি ক্যাপিটালস (ডিসি): জিএমআর গ্রুপ এবং জেএসডাব্লু গ্রুপ (যৌথ মালিকানা)
- পাঞ্জাব কিংস (পিবিকেএস): প্রীতি জিন্টা, নেস ওয়াদিয়া, মোহিত বর্মন ও করণ পাল।
- রাজস্থান রয়্যালস (আরআর): এলএন মিত্তল, আদর পুনাওয়ালা এবং বিনিয়োগকারীরা।
- লখনউ সুপার জায়ান্টস (এলএসজি): সঞ্জীব গোয়েঙ্কা (আরপিএসজি গ্রুপ)
- গুজরাট টাইটান্স (জিটি): টরেন্ট গ্রুপ (কেশব বনসল)
(Bihar in IPL) এখনও সবটাই সম্ভাবনার পর্যায়ে। কিন্তু একথা মানতেই হবে— ভারতের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেট ভূমিগুলির একটি যদি বড় কর্পোরেট সমর্থন পায়, তাহলে ‘নিউ আইপিএল ফ্র্যাঞ্চাইজি বিহার’ আর শুধু কল্পনা নাও থাকতে পারে।
শেষ ম্যাচে ধাক্কা, বড় শাস্তি পেল গোটা CSK দল

