রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শেষ ম্যাচে ধাক্কা, বড় শাস্তি পেল গোটা CSK দল

CSK IPL 2026
---Advertisement---

হার দিয়েই আইপিএল ২০২৬-এর যাত্রা শেষ হলো চেন্নাই সুপার কিংসের। তবে শেষটাও যেন সুখকর হলো না। একদিকে শেষ ম্যাচেও হারের মুখ দেখতে হয়েছে CSK-কে। অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারায় চেন্নাইয়ের অধিনায়ক থেকে শুরু হয়ে দলের বাকি ক্রিকেটারদেরও পেতে হলো শাস্তি।

আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্লো ওভার রেটের জন্য চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াডকে ২৪ লক্ষ টাকা জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলের নিয়ম অনুযায়ী, চলতি মরশুমে এটি ছিল চেন্নাইয়ের দ্বিতীয়বারের অপরাধ। সেই কারণেই শুধু অধিনায়ক নন, শাস্তি পেয়েছেন দলের বাকি সদস্যরাও। (CSK IPL 2026)

আইপিএল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্লেয়িং ইলেভেনের প্রত্যেক ক্রিকেটার এবং ইমপ্যাক্ট প্লেয়ারকে ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা দিতে হবে। আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারায় এই শাস্তি দেওয়া হয়েছে। এর আগেও মরশুমের ১৮ নম্বর ম্যাচে একই অপরাধে শাস্তির মুখে পড়েছিল চেন্নাই সুপার কিংস।

ম্যাচের দিক থেকে দেখলেও দিনটা একেবারেই ভালো যায়নি চেন্নাইয়ের। ২৩০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় দল। উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন কোনও রান না করেই আউট হয়ে যান। এরপর কিছুটা লড়াই করার চেষ্টা করেন শিবম দুবে। মাত্র ১৭ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তবে সেই লড়াই শেষ পর্যন্ত কাজে আসেনি।দুরন্ত ব্যাটিং এবং বোলিংয়ের জাদুতে পুরো ম্যাচে দাপট দেখায় গুজরাট টাইটান্স। শুভমন গিলের নেতৃত্বে ৮৯ রানে গুজরাট সহজেই ম্যাচটি জিতে যায়। (CSK IPL 2026)

ISL হাতছাড়া, তবু লড়াইয়ের শেষ মুহূর্তে জয় — সেকেন্ড বয় মোহনবাগান

প্লে-অফের আশা আগেই শেষ হয়ে গিয়েছিল এই ম্যাচে হারের ফলে এবছরের মতো পাকাপাকিভাবে আইপিএলের সফর সে হলো চেন্নাইয়ের। তবে শেষ ম্যাচে বড় হার এবং জরিমানার জোড়া ধাক্কায় হতাশার মধ্যেই আইপিএল অভিযান শেষ করতে হলো পাঁচবারের চ্যাম্পিয়নদের।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment