রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিশ্ব অ্যাথলেটিক্সে অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে রুপো ভারতের, নীরজের পরে নাম লেখালেন আশিস

Published on: August 8, 2026
---Advertisement---

বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে (World Athletics U20 Championships) ভারতের পদকের খাতা খুললেন আশিস যাদব। পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ে রুপো জিতলেন ১৯ বছরের এই ভারতীয় অ্যাথলিট। প্রতিযোগিতার তৃতীয় দিনে তাঁর হাত ধরেই প্রথম পদক এল ভারতের ঝুলিতে। (Ashish Yadav Wins Silver)

ফাইনালে আশিসের সেরা থ্রো ছিল ৭৪.০৯ মিটার। তৃতীয় রাউন্ডে এই দূরত্বে জ্যাভেলিন ছোড়েন তিনি। সেই থ্রোই তাঁকে দ্বিতীয় স্থানে পৌঁছে দেয়। ফলে রুপোর পদক নিশ্চিত হয় তাঁর।

একই ইভেন্টের ফাইনালে ছিলেন আরও এক ভারতীয়, টি ধারানিধরন। তিনি ৭২.৩৫ মিটার দূরত্বে থ্রো করে ষষ্ঠ স্থানে প্রতিযোগিতা শেষ করেন। (Ashish Yadav Wins Silver)

নীরজের পর আশিস

এই সাফল্যের সঙ্গে একটি বিশেষ নজির গড়লেন আশিস। পুরুষদের জ্যাভেলিনে বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রুপো জেতা দ্বিতীয় ভারতীয় হলেন তিনি। তাঁর আগে এই কৃতিত্ব ছিল নীরজ চোপড়ার।

২০১৬ সালে পোল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নীরজ। সেই প্রতিযোগিতাতেই ৮৬.৪৮ মিটার থ্রো করে বিশ্ব জুনিয়র রেকর্ড গড়েছিলেন তিনি। সেই রেকর্ড এখনও অক্ষত রয়েছে। (Ashish Yadav Wins Silver)

সোনা দক্ষিণ আফ্রিকার অ্যাথলিটের

এবারের ফাইনালে সোনা জিতেছেন দক্ষিণ আফ্রিকার জান-হেনড্রিক হেইমানস। তাঁর সেরা থ্রো ৮০.৫০ মিটার। ষষ্ঠ এবং শেষ প্রচেষ্টায় এই দূরত্বে জ্যাভেলিন ছোড়েন তিনি। এই থ্রোই তাঁকে সোনা এনে দেয়।

৮০.৫০ মিটারের থ্রোটি এই মরসুমে অনূর্ধ্ব-২০ বিভাগে বিশ্বসেরা দূরত্বও। ফলে আশিসকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হন দক্ষিণ আফ্রিকার এই অ্যাথলিট। আশিসের রুপো এবং ধারানিধরনের ষষ্ঠ স্থান দিয়ে পুরুষদের জ্যাভেলিন ইভেন্টে ভারতের অভিযান শেষ হয়। (Ashish Yadav Wins Silver)

আরও পড়ুন :- আর্থিক সংকট, কলকাতার লিগের প্রথম ডিভিশনের বাইরে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment