(Asian Games 2026) এশিয়ান গেমস ২০২৬-এ মহিলাদের স্কোয়াশ দলগত ইভেন্টে লড়াই করে ব্রোঞ্জ জিতল ভারত। বৃহস্পতিবার সেমিফাইনালে হংকংয়ের কাছে ১-২ ব্যবধানে হারতে হলো ভারতকে। অনাহত সিং ও তনভি খান্না নিজেদের ম্যাচ জিতলেও নির্ণায়ক ম্যাচে অভিজ্ঞ জোৎস্না চিনাপ্পা হারায় ফাইনালের দরজা বন্ধ হয়ে যায়।
দারুণ শুরু অনাহতর
(Asian Games 2026) প্রথম ম্যাচে অনাহত সিং মুখোমুখি হন হংকংয়ের চ্যানের। প্রথম গেম ১১-৯ জেতেন অনাহত। দ্বিতীয় গেমে ৮-৮ সমতা থাকলেও পরপর তিন পয়েন্ট নিয়ে ১১-৮ ব্যবধানে গেম জিতে ২-০ এগিয়ে যান তিনি। তৃতীয় গেমে চ্যান ঘুরে দাঁড়িয়ে ১১-৬ জেতেন। চতুর্থ গেমে অনাহত ৬-৩ এগিয়েও তিনটি ম্যাচ পয়েন্ট নষ্ট করেন। ১০-১০ সমতার পর আরও একটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে স্ট্রোক পেয়ে চ্যান ম্যাচকে পঞ্চম গেমে নিয়ে যান।
প্রথম ম্যাচেই ভারতকে দারুণ শুরু এনে দেন অনাহত সিং। হংকংয়ের চ্যানের বিরুদ্ধে প্রথম গেমে ৮-৭ পিছিয়ে থেকেও চাপ সামলে ১১-৯ জিতে নেন তিনি। দ্বিতীয় গেমেও ৮-৮ সমতা থেকে টানা তিন পয়েন্ট তুলে ১১-৮ জিতে ম্যাচে ২-০ এগিয়ে যান অনাহত। তবে এরপরই ঘুরে দাঁড়ান চ্যান। তৃতীয় গেমে ৮-৪ এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ১১-৬ ব্যবধানে জিতে ব্যবধান কমান তিনি। চতুর্থ গেমে আবার নিয়ন্ত্রণে ফেরেন অনাহত। ৬-৩ এগিয়ে গিয়ে ম্যাচ জয়ের দোরগোড়ায় পৌঁছে যান তিনি। একসময় তাঁর সামনে আসে তিনটি ম্যাচ পয়েন্টও। কিন্তু দুর্দান্ত লড়াইয়ে তিনটিই বাঁচিয়ে দেন চ্যান। স্কোর ১০-১০ হওয়ার পর আরও একটি ম্যাচ পয়েন্ট নষ্ট করেন অনাহত। এরপর চ্যান স্ট্রোক পেয়ে ম্যাচকে পঞ্চম তথা নির্ণায়ক গেমে নিয়ে যান।
তনভির দুর্দান্ত প্রত্যাবর্তন
দ্বিতীয় ম্যাচে তনভি খান্না ৩-১ ব্যবধানে হারান বিশ্ব র্যাঙ্কিংয়ে তাঁর থেকে ৩৩ ধাপ এগিয়ে থাকা লি কা ই-কে। প্রথম গেম ৪-১১ হারলেও পরের তিনটি গেম ১৩-১১, ১১-৯ ও ১৩-১১ জিতে ম্যাচ সমতায় ফেরান তনভি। শেষ গেমে ১১-১১ হওয়ার পরও চাপ সামলে জয় নিশ্চিত করেন তিনি। (Asian Games 2026)
নির্ণায়ক ম্যাচে থামলেন জোৎস্না
শেষ ম্যাচে ৪০ বছরের জোৎস্না চিনাপ্পা হংকংয়ের বিশ্বর্যাঙ্কিংয়ে ৩৯ নম্বরে থাকা হো তজে লোকের কাছে ০-৩ (৪-১১, ৭-১১, ৯-১১) হেরে যান। (Asian Games 2026) শেষদিকে পাঁচটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়েও গতি ধরে রাখতে পারেননি তিনি। ফলে ২-১ জয়ে ফাইনালে হংকং, আর ভারত পেল ব্রোঞ্জ।
ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে কড়া নিরাপত্তা, রাজ্য পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনী











1 thought on “হংকংয়ের কাছে হার, এশিয়ান গেমসে স্কোয়াশে ব্রোঞ্জ ভারতীয় মেয়েদের”
Comments are closed.