Site icon Hindustan News Point

Asian Games 2038: ২০৩৮ এশিয়ান গেমস আয়োজন করতে চায় ভারত, মিলবে ছাড়পত্র?

Asian Games 2038

আবারও আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে নতুন করে আয়োজকের ভূমিকা নিতে চাইছে ভারত। ইতিমধ্যে ২০৩০ এ কমনওয়েলথ গেমস এবং ২০৩৬ অলিম্পিক আয়োজনের কথা রয়েছে ভারতে। তবে এবার লক্ষ্য ২০৩৮ এশিয়ান গেমস (Asian Games)।

সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী, ২০৩৮ সালের এশিয়ান গেমস আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে Indian Olympic Association বা IOA। ইতিমধ্যেই এই নিয়ে প্রাথমিকস্তরে কাজও শুরু হয়েছে। এশিয়ান গেমস আয়োজন করার জন্য যে সমস্ত জায়গায় আবেদন করা দরকার তার সবই করা হয়েছে, এখন অপেক্ষা অনুমতির।

উল্লেখ্য, এর আগে ভারত ২ বার এই প্রতিযোগিতার আয়োজক ছিল। ১৯৫১ এবং ১৯৮২ দু’বছরই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল দিল্লিতে। দীর্ঘদিন পর আবার সেই মঞ্চে ফেরার পরিকল্পনা ভারতের।

ইতিমধ্যেই Indian Olympic Association (আইওএ) এই বিষয়ে আগ্রহ প্রকাশ করে Olympic Council of Asia (ওসিএ)-কে চিঠি পাঠিয়েছে। ২০২৬, ২০৩০ এবং ২০৩৪ সালের এশিয়ান গেমসের আয়োজক আগেই ঠিক হয়ে গিয়েছে, ফলে ২০৩৮-ই এখন ভারতের সামনে বড় সুযোগ। (Asian Games 2038)

এই বিষয়ে আইওএ এর সিইও রঘুরাম আইয়ার জানিয়েছেন, “আমরা এশিয়ান গেমস ভারতে আনার ব্যাপারে আগ্রহী। আমরা অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (OCA)-র সঙ্গে যোগাযোগ রাখছি এবং আমাদের আগ্রহ জানিয়ে তাদের চিঠিও পাঠানো হয়েছে। এই বিষয় নিয়ে আমরা OCA-র সঙ্গে আলোচনা চালিয়ে যাব।”

Mustafizur Rahman: মুস্তাফিজুরের NOC প্রত্যাহার, পাকিস্তানের সঙ্গে ‘গদ্দারি’ বাংলাদেশের

যদি সব ঠিকঠাক থাকে তাহলে ভবিষ্যতে OCA-র একটি তরফে একটি দল ভারতে এসে বিভিন্ন দিক খতিয়ে দেখতে পারে-যেমন পরিকাঠামো, আয়োজক সক্ষমতা, পরিবহন ব্যবস্থা ইত্যাদি। তারপরই মিলবে আয়োজক হওয়ার ছাড়পত্র।

তবে ২০৩৮ সালের এশিয়ান গেমস আয়োজক হওয়ার দৌড়ে ভারত একা নয়। এই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে মঙ্গোলিয়া এবং দক্ষিণ কোরিয়াও আয়োজন করতে মরিয়া। যদিও ভারতের কোন শহরকে আয়োজক হিসেবে প্রস্তাব করা হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে অনুমতি মিললে এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে পারে আহমেদাবাদে। কারণ ইতিমধ্যে ২০৩০ এর কমনওয়েলথ গেম এবং ২০৩৬ এর অলিম্পিকের জন্যেও ভারতের প্রথম পছন্দ আহমেদাবাদই।

বিশেষজ্ঞদের মতে, এমন ধারাবাহিক পরিকল্পনা ভারতের ক্রীড়া কাঠামোকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে সাহায্য করবে। শুধু বড় টুর্নামেন্ট আয়োজন নয়, দেশীয় ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও উন্নতির ক্ষেত্রেও এর বড় প্রভাব পড়তে পারে। এখন দেখার, আন্তর্জাতিক স্তরে ভারতের এই উদ্যোগ কতটা সমর্থন পায় এবং শেষ পর্যন্ত ২০৩৮ এশিয়ান গেমসের আয়োজক হিসেবে ভারতের নাম চূড়ান্ত হয় কি না। (Asian Games 2038)


Exit mobile version