রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Mustafizur Rahman: মুস্তাফিজুরের NOC প্রত্যাহার, পাকিস্তানের সঙ্গে ‘গদ্দারি’ বাংলাদেশের

Published on: April 24, 2026
Mustafizur Rahman
---Advertisement---

আইপিএলের পর এবার পিএসএলও খেলা হবে না মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman)। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি দিয়েও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য মুস্তাফিজুরকে ছাড়পত্র দিল না (বিসিবি)। চিকিৎসাজনিত কারণে তাঁর ‘নো অবজেকশন সার্টিফিকেট’(এনওসি) বাতিল করা হয়েছে।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শেষ হওয়ার পর বিসিবির মেডিক্যাল টিম মুস্তাফিজের (Mustafizur Rahman) শারীরিক অবস্থার খুঁটিনাটি পরীক্ষা করে। সেই রিপোর্ট দেখে বোর্ড জানায়, তাঁর আরও বিস্তারিত পরীক্ষা দরকার। বোর্ডের তরফে জানানো হয়েছে, শারীরিক পরীক্ষার পর তাঁকে বিসিবির রিহ্যাব প্রোগ্রামে যেতে হবে। ফলে স্বাভাবিকভাবেই তাঁকে বাকি পিএসএল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিএসএলে খেলার জন্য মুস্তাফিজুরকে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল এবং ২৪ এপ্রিল থেকে ৩ মে ছাড়পত্র দেওয়া হয়েছিল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ODI খেলার কথা থাকলেও টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা ছিল না। যদিও প্রথম দুটি ODI ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি মুস্তাফিজুর (Mustafizur Rahman)। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে খেলতে নেমেই পাঁচটি উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন। সে দিনই তাঁর এনওসি বাতিল করা হয়েছে।

আইপিএল থেকে বাদ পড়ার পর পিএসএলের দল লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তি করেছিলেন মুস্তাফিজুর। তবে এই সিদ্ধান্তের ফলে মুস্তাফিজ আর পিএসএল ২০২৬-এর বাকি ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন না।

Mumbai Indians: ১০৩ রানে লজ্জার হারের দায় কার? হার্দিককে নিয়ে মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ

উল্লেখ্য, একই সঙ্গে আরেক পেসার নাহিদ রানাকেও পিএসএলে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোর্ড জানিয়েছে, আগামী মাসে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তাঁকে বিশ্রাম দেওয়া হচ্ছে।

সব মিলিয়ে, বিসিবির স্পষ্ট বার্তা ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে এখন তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ফিটনেস এবং আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতি। পাশাপাশি আরও প্রশ্ন উঠছে, যদি কোনও প্লেয়ারকে পুরো মরশুমের জন্য টুর্নামেন্ট খেলতে না দেওয়া হয় তা হলে BCB লোক দেখানো NOC কেন দেয়?


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Mustafizur Rahman: মুস্তাফিজুরের NOC প্রত্যাহার, পাকিস্তানের সঙ্গে ‘গদ্দারি’ বাংলাদেশের”

Leave a Comment