রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

১৩টি কনকাশনে শেষ কেরিয়ার, শৈশবের স্কুলের বিরুদ্ধে মামলা ঠুকলেন প্রাক্তন অজি তারকা

Published on: August 26, 2026
Will Pucovski
---Advertisement---

অস্ট্রেলিয়ার ক্রিকেটে একসময় তাঁকে (Will Pucovski) ধরা হতো ভবিষ্যতের অন্যতম বড় ব্যাটিং প্রতিভা হিসেবে। কিন্তু বারবার মাথায় চোট তাঁর কেরিয়ার থামিয়ে দিয়েছে। ২৭ বছর বয়সে ক্রিকেটকে বিদায় নেওয়া প্রাক্তন অজি ব্যাটার উইল পুকোভস্কি এবার তাঁর প্রথম কনকাশনের ঘটনায় প্রাক্তন স্কুলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন।

Will Pucovski: প্রথম চোট সেই ২০১৪ সালে

২০১৪ সালে মাত্র ১৬ বছর বয়সে Brighton Grammar-এ অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের প্রশিক্ষণে মাথায় গুরুতর আঘাত পান পুকোভস্কি। অভিযোগ, জ্ঞান হারানোর পরও কয়েক মিনিটের মধ্যেই তাঁকে ফের প্রশিক্ষণে নামতে দেওয়া হয়। পরে চোখে ঝাপসা দেখা-সহ নানা উপসর্গ দেখা দেয় এবং এক সপ্তাহ পর হাসপাতালে ভর্তি হতে হয়। সেই চোটের পর কয়েক মাস স্কুলেও যেতে পারেননি তিনি।

১৩ কনকাশনে থামল কেরিয়ার

Will Pucovski 1
[ছবি: ক্রিকট্র্যাকার]

এরপর ক্রিকেটজীবনে মোট ১৩ বার কনকাশনের শিকার হন (Will Pucovski) পুকোভস্কি। ২০১৭ সালে ভিক্টোরিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করে ৩৬ ম্যাচে ২,৩৫০ রান, ৭টি শতরান ও ৯টি অর্ধশতরান করেন। ২০২১ সালে ভারতের বিরুদ্ধে সিডনি টেস্টে অভিষেকও হয় তাঁর। প্রথম ইনিংসে ৬২ রান করে নজর কাড়েন এবং মার্নাস লাবুশেনের সঙ্গে ১০০ রানের জুটি গড়েন।

শেষ আঘাত ২০২৪ সালে

২০২৪ সালের মার্চে তাসমানিয়ার রাইলি মেরেডিথের বলে মাথায় আঘাত পান (Will Pucovski) পুকোভস্কি। এরপর স্বাধীন চিকিৎসক প্যানেলের পরামর্শে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ক্লান্তি, মাথাব্যথা, মোশন সিকনেস এবং বাঁ দিকে থাকা কোনও কিছুর দিকে মনোযোগ দিতে সমস্যার কথা জানিয়েছিলেন তিনি। এমনকি বাড়িতে হাঁটা ও দৈনন্দিন কাজও কঠিন হয়ে উঠেছিল।

Will Pucovski: স্কুলের বিরুদ্ধে মামলা

পুকোভস্কির দাবি, ২০১৪ সালের সেই ঘটনাই তাঁর জীবন বদলে দিয়েছিল। এবার সেই ঘটনার জন্য Brighton Grammar-এর বিরুদ্ধে মামলা করেছেন তিনি। তাঁর কথায়, আগের মানুষটির সঙ্গে বর্তমানের পার্থক্য পরিবার ও বন্ধুরাও লক্ষ্য করেছেন—আর সেটাই তাঁর কাছে সবচেয়ে ভয়ের। ক্রিকেটে আরও এক দশক কাটানোর স্বপ্ন থাকলেও, শেষ পর্যন্ত নিজের মস্তিষ্কের আরও ক্ষতি এড়াতেই অবসরকে বেছে নেন তিনি।

CSK ছাড়তে পারেন ধোনি, কিন্তু কেন এই সিদ্ধান্ত?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment