নতুন বছরের প্রথম দিনে টি-টোয়েন্টি(T-20 WORLDCUP) বিশ্বকাপের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার প্রধান নির্বাচক জর্জ বেইলি দল ঘোষণা করেছেন। অস্ট্রেলিয়া দলে বিশেষ চমক নেই। তবে চোটে থাকা তিন ক্রিকেটারকে রাখা হয়েছে দলে।(T20 World Cup)
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল : মিচেল মার্শ (অধিনায়ক), জ়েভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নেথান এলিস, জশ হেজ়লউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস এবং অ্যাডাম জ়াম্পা। (T20 World Cup)
অস্ট্রেলিয়া দল গড়া হয়েছে স্পিনার এবং পেসার মিলিয়ে। প্রধান নির্বাচক বেইলি বলেছেন, “গত কয়েক বছর ধরেই ধারাবাহিক ভাবে সফল হয়েছে আমাদের টি-টোয়েন্টি দল। তাই শ্রীলঙ্কা এবং ভারতের পরিবেশের কথা মাথায় রেখে ভারসাম্য রেখে দল গড়া হয়েছে। কামিন্স, হেজ়লউড এবং ডেভিড ধীরে ধীরে সুস্থ হচ্ছে। ওদের বিশ্বকাপে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।”
২০২১-এর ফাইনালের ম্যাচের সেরা ক্রিকেটার মিচেল মার্শের অধিনায়কত্বে বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়া। তিনিই এখন টি-টোয়েন্টি দলের অধিনায়ক। বিশ্বকাপের দলে গ্লেন ম্যাক্সওয়েল, ট্রেভিস হেড, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জ়াম্পা, জশ ইংলিস-সহ সকল প্রথম সারির ক্রিকেটারই রয়েছেন। উল্লেখযোগ্য বাদ পড়া নাম বলতে বেন ডোয়ারশুইস। (T20 World Cup)








