---Advertisement---
lifezone nursing home

Dinesh Kartik : ফের বাবা হলেন দীনেশ কার্তিক, যমজ পুত্রের পর এবার কন্যা সন্তান

March 19, 2026 2:30 PM
Dinesh Kartik
---Advertisement---

তৃতীয়বার বাবা হলেন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক (Dinesh Kartik)। সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই এই সুখবর জানালেন। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি ক্রিকেটারের স্ত্রী খ্যাতনামা স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকাল তাঁদের তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন। ঘর আলো করে লক্ষ্মী এসেছে তাঁদের ঘরে। ভারতীয় ক্রীড়া জগতের সামনের সারিতে থাকা ক্রিকেটার ও তাঁর স্ত্রী সুখবর দেওয়ার পরেই শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে।

দীনেশ কার্তিক ও দীপিকা পাল্লিকাল জানিয়েছেন তাঁদের মেয়ের নাম রেখেছেন রাহা পাল্লিকাল কার্তিক। মন ছুঁয়ে যাওয়া একটি পোস্টে সকলের সঙ্গে আনন্দের খবর শেয়ার করে নেন। তারকা দম্পতি সামাজমাধ্যমে তাঁরা তাঁদের যমজ পুত্র সন্তানের ছোট বোন হিসাবে পরিচয় করিয়ে দিয়ে কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেছেন। সমাজমাধ্যমের পোস্টে তিনি লিখেছেন, “আশীর্বাদ আর অবর্ণনীয় কৃতজ্ঞতা নিয়ে আমরা আনন্দের সঙ্গে আমাদের আদরের কন্যাকে এই পৃথিবীতে স্বাগত জানাচ্ছি। কবির এবং জিয়ান তাদের ছোট বোন রাহা পাল্লিকাল কার্তিককে পরিচয় করয়ে দিতে পেরে রোমাঞ্চিত।”

দীনেশ কার্তিক ক্রিকেট থেকে অবসরের পর কোচিংয়ে প্রবেশ করেন। তিনি IPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টর ও ব্যাটিং কোচ। পাশাপাশি তিনি কমেন্ট্রিও করেন। প্রাক্তন ক্রিকেটারদের লিগেও তাঁকে ব্যাট হাতে খেলতে দেখা যায়।

https://www.instagram.com/dk00019/?utm_source=ig_embed&ig_rid=422ac46b-4c6f-4ce9-8923-b2f9735ec978

অন্যদিকে দীপিকা (Denesh Kartik) হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি স্কয়্যাশে শীর্ষে ১০ জনের মধ্যে জায়গা করে নেন। তিনি পদ্মশ্রী পেয়েছেন। এছাড়াও কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসে পদক পেয়েছেন। ২০২৩ সালে হাংঝৌতে আয়োজিত এশিয়ান গেমসে তিনি শেষবার অংশ নেন। মিক্সড ডাবলসে সোনা পেয়েছিলেন তিনি। তার পর থেকে তিনি খেলা থেকে দূরে আছেন। এখনও অবসর নেননি।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now