রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের টিকিটে বিশেষ ছাড়; ঘোষণা কল্যাণ চৌবের

Published on: September 17, 2026
India vs Brazil Match Ticket Discount
---Advertisement---

ব্রাজিল ও উরুগুয়ের মতো বিশ্ব ফুটবলের দুই বড় শক্তির বিরুদ্ধে ভারতের ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রবল উন্মাদনা। (India vs Brazil Match Ticket Discount) এবার টিকিট নিয়ে ফুটবলপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবে।

তিন বড় দলের বিরুদ্ধে ভারত

কল্যাণ চৌবে জানান, ভারতের সিনিয়র দল পানামা, উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। FIFA র‍্যাঙ্কিংয়ে তিন দেশই ৫০-এর মধ্যে—পানামা ৪৪, উরুগুয়ে ১৯ এবং ব্রাজিল ৫। তাঁর কথায়, “ভারতীয় ফুটবল এবং ভারতীয় ফুটবলারদের জন্য সম্ভবত সাম্প্রতিককালের বিগত ৪০ বছরে আমরা কখনও এরকম খেলেছি বলে মনে হয় না।” ম্যাচগুলির চ্যানেল ও ডিজিটাল পার্টনার Sony Sports।

India vs Brazil Match Ticket Discount: টিকিটে থাকবে ছাড়

কত টিকিট বিক্রি হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। তবে চাহিদা রয়েছে বলেই ডিসকাউন্টের ভাবনা রয়েছে। নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত কিংবা সমর্থকদের জন্য বিশেষ ছাড় থাকবে।

১৪ হাজার টিকিট ক্লাবগুলির জন্য

প্রায় ১৪ হাজার টিকিট পুরোপুরি বরাদ্দ করা হবে। IFА-র অধীনে থাকা রেজিস্টার্ড ক্লাবগুলির পাশাপাশি মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানকে দেওয়া হবে টিকিট। তিন ক্লাবের টেন্ট থেকেই সদস্য ও সমর্থকরা ডিসকাউন্ট রেটে টিকিট সংগ্রহ করতে পারবেন। (India vs Brazil Match Ticket Discount)

India vs Brazil Match Ticket Discount: IFА-র মাধ্যমে বন্টন

কল্যাণ চৌবে জানান, বিষয়টি নিয়ে গতকাল IFА সচিব এবং তিন বড় ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। ময়দানের ক্লাবগুলি প্রয়োজনীয় টিকিটের সংখ্যা জানাবে, এবং এই তিনটি বড় ক্লাবের স্টেডিয়ামে বিশেষ জায়গা করা হবে টিকিট সমর্থকদের দেওয়ার জন্য এবং IFА নির্দিষ্ট ব্যবস্থায় টিকিটগুলো বণ্টন করবে।

সৌরভের বায়োপিকের শুটিংয়েই নষ্ট পিচ? পয়েন্ট খোয়ালো এই ক্লাব


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের টিকিটে বিশেষ ছাড়; ঘোষণা কল্যাণ চৌবের”

Leave a Comment