রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিস্ফোরণের শব্দে থমকে গেল নমাজ, পাকিস্তানের কোহাটে নিহত ২১

Published on: September 19, 2026
---Advertisement---

শুক্রবারের নমাজ চলাকালীন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুরনো পুলিশ লাইনের কাছে মসজিদের সামনে আচমকাই বিস্ফোরণ। বিস্ফোরণের পর শুরু হয় গুলির লড়াই। ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৬ জন পুলিশকর্মী এবং পাঁচ জন সাধারণ নাগরিক। আহত হয়েছেন আরও ৭৮ জন। তাঁদের বেশিরভাগই মসজিদে নামাজ পড়তে আসা মানুষ। (Pakistan Blast)

কোহাট জেলা স্বাস্থ্য আধিকারিক ডঃ নাসির হুসেন এই মৃত্যুর সংখ্যা জানিয়েছেন। প্রাদেশিক রাজধানী পেশোয়ার থেকে কোহাটের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার।

পুলিশ লাইনের গেটে ধাক্কা গাড়ির

খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান জুলফিকার হামিদ জানিয়েছেন, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি পুরনো পুলিশ লাইনের গেটে ধাক্কা মারে। এরপরই বিস্ফোরণ ঘটে। তার পর শুরু হয় গুলির লড়াই। হামিদের দাবি, গোলাগুলির মধ্যে স্পেশাল ব্রাঞ্চের ভবনের কাছেও আরও একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে মসজিদের বাইরের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বড় গর্ত তৈরি হয়। একটি দেওয়ালও ভেঙে পড়ে। আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। (Pakistan Blast)

পুলিশ ও জঙ্গিদের গুলির লড়াই

পেশোয়ারের সেন্ট্রাল পুলিশ অফিস জানিয়েছে, সাত জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইনের ভিতরে ঢুকেছিল। তাদের সঙ্গে পুলিশ এবং কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের সদস্যদের গুলির লড়াই হয়। এখনও পর্যন্ত ছয় জঙ্গি নিহত হয়েছে বলে সরকারি সূত্রের দাবি। নিহতদের মধ্যে হামলাকারী এবং স্নাইপারও রয়েছে। ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। কোহাট-হাঙ্গু রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ লাইনের কাছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাসপাতালে জরুরি পরিষেবা

আহতদের কোহাটের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি পরিষেবা চালু করা হয়েছে। হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট তাহির আলি শাহ জানান, আহতদের চিকিৎসা চলছে। রেসকিউ ১১২২ খাইবার পাখতুনখোয়ার মুখপাত্র বিলাল আহমদ ফাইজির নেতৃত্বে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় উদ্ধারকাজ।

হামলার দায় স্বীকার

প্রাথমিকভাবে হামলার দায় কোনও গোষ্ঠী বা ব্যক্তি স্বীকার করেনি বলে খবর ছিল। পরে ইতেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান নামে একটি স্বল্পপরিচিত জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করে। সংগঠনটি হাফিজ গুল বাহাদুর গ্রুপ, হারকাত ইনকিলাব-ই-ইসলামি পাকিস্তান এবং লস্কর-ই-ইসলামের জোট। ২০২৫ সালের এপ্রিল মাসে এই সংগঠন তৈরি হয়।পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার নিন্দা করেছেন। শরিফ ঘটনার রিপোর্ট চেয়েছেন এবং উদ্ধার ও ত্রাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। (Pakistan Blast)

খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি এবং মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও ঘটনার নিন্দা করেছেন। পুলিশ প্রধান জুলফিকার হামিদ আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। গত কয়েক বছরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তান প্রদেশে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। (Pakistan Blast)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment