রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

টর্চের আলোয় চিকিৎসা, বিদ্যুৎ সংকটে অন্ধকার বাংলাদেশ

Published on: September 18, 2026
---Advertisement---

বাংলাদেশে ফের তীব্র বিদ্যুৎ সংকট। দেশের একাধিক এলাকায় দিনে ৫ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। বরিশাল, রংপুর, সিলেট, রাজশাহী ও খুলনার মতো জেলাগুলিতে পরিস্থিতি সবচেয়ে বেশি ভোগাচ্ছে সাধারণ মানুষকে। হাসপাতালের জরুরি পরিষেবাতেও পড়েছে এর প্রভাব। বিদ্যুৎ না থাকায় টর্চের আলোয় রোগী দেখছেন চিকিৎসক ও নার্সেরা। গরমে হাতপাখাই ভরসা রোগীর পরিজনদের। (Bangladesh Power Crisis)

হাসপাতালেও পওয়া যাচ্ছে না জরুরি পরিষেবা

বরিশাল জেনারেল হাসপাতালের পরিস্থিতিও উদ্বেগজনক। বিদ্যুৎ না থাকায় চিকিৎসক ও নার্সদের রোগীদের শয্যার কাছে টর্চ নিয়ে যেতে হচ্ছে। তীব্র গরমে সমস্যায় পড়ছেন রোগী এবং তাঁদের পরিবারের সদস্যরা। স্বাস্থ্যকর্মীদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘ হলে অক্সিজেন ও নেবুলাইজারের মতো জরুরি পরিষেবা চালানো কঠিন হতে পারে। মর্গে থাকা দেহের ময়নাতদন্তের কাজও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

২০২২-এর চেয়েও বড় ঘাটতি

বিদ্যুৎ ঘাটতির ছবিটিও এবার আরও গুরুতর। ২০২২ সালে বাংলাদেশে বড়সড় বিদ্যুৎ সংকটের সময় ঘাটতি ছিল প্রায় ৭৫০ মেগাওয়াট। এ বার সেই ঘাটতি বেড়ে প্রায় ৩৫০০ মেগাওয়াট হয়েছে। ফলে দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় শুধু সাধারণ মানুষ নয়, ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন। দীর্ঘ সময় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান চালানো কঠিন হয়ে উঠছে। (Bangladesh Power Crisis)

সরকারি নির্দেশেও কাটেনি সমস্যা

পরিস্থিতি সামাল দিতে গত ১২ অগস্ট বাংলাদেশ সরকার একাধিক নির্দেশ দিয়েছিল। শপিং মল, দোকান ও বাজার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। তবে তাতেও বিদ্যুৎ সংকটের বিশেষ সমাধান হয়নি বলে জানাচ্ছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

এই পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বার বার দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। বিদ্যুৎ সংকট নিয়ে তাঁকে কটাক্ষও করছে বিরোধী দলগুলি। (Bangladesh Power Crisis)

আরও পড়ুন :- ডিনারে অনুপস্থিত জিনপিং, BRICS সম্মেলনের মাঝে আচমকা কী হলো চিন প্রেসিডেন্টের?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “টর্চের আলোয় চিকিৎসা, বিদ্যুৎ সংকটে অন্ধকার বাংলাদেশ”

Leave a Comment