রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ডিনারে অনুপস্থিত জিনপিং, BRICS সম্মেলনের মাঝে আচমকা কী হলো চিন প্রেসিডেন্টের?

Published on: September 13, 2026
---Advertisement---

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া বিশেষ নৈশভোজে দেখা গেল না চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। শনিবার নয়াদিল্লিতে BRICS সম্মেলনে যোগ দেওয়ার পর রাষ্ট্রনেতাদের জন্য এই রাজকীয় নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে BRICS-এর সদস্য দেশগুলির রাষ্ট্রনেতা, অংশীদার দেশ এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরাও আমন্ত্রিত ছিলেন। তবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না শি জিনপিং। (BRICS Gala Dinner)

কেন নৈশভোজে অনুপস্থিত শি জিনপিং?

কেন নৈশভোজে গেলেন না, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের দাবি, BRICS সম্মেলনের ব্যস্ত কর্মসূচির পর বিশ্রাম নিতে তিনি হোটেলে ফিরে গিয়েছিলেন। শনিবার দুপুরেই নয়াদিল্লিতে পৌঁছন চিনের প্রেসিডেন্ট। এরপর তিনি BRICS সম্মেলনে যোগ দেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করেন। তা ছাড়াও আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মহম্মদও নৈশভোজে ছিলেন না। BRICS সম্মেলনে যোগ দেওয়ার পর তিনি দেশে ফিরে গিয়েছেন বলে জানা যায়। (BRICS Gala Dinner)

ছিলেন পুতিন, অমিত শাহ-সহ একাধিক নেতা

শি জিনপিং না থাকলেও নৈশভোজে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ BRICS-এর অন্যান্য রাষ্ট্রনেতা। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীও। কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে ছিলেন অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব এবং শিবরাজ সিংহ চৌহান। লোকসভার স্পিকার ওম বিড়লাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা সংসদ ভবন থেকে দু’টি বাসে করে ভারত মণ্ডপমে অনুষ্ঠানের জায়গায় পৌঁছন। (BRICS Gala Dinner)

মেনুতে ছিল ভারতীয় খাবার

নৈশভোজের মেনুতেও ছিল নানা ধরনের ভারতীয় পদ। ছিল খান্ডভি মিল-ফয়, খুম্ব গালৌটি, পনির লাবাবদার, গুচ্ছি মারমিক, গাজর-বিন পোরিয়াল এবং মিলেট পোলাও। মিষ্টির তালিকায় ছিল পুরনো দিল্লির ফলের ক্রিমের সঙ্গে জিলিপি এবং শাহতুত ফিরনি।

একই দিনে নরেন্দ্র মোদির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। BRICS-এর মঞ্চেও উপস্থিতি। অথচ দিনের শেষ অনুষ্ঠানে হঠাৎই অনুপস্থিত শি জিনপিং। কেন? তাঁর হোটেলে ফিরে যাওয়ার কথা জানা গেলেও নৈশভোজে না আসার নির্দিষ্ট কারণ এখনও প্রকাশ্যে আসেনি। তাই শি-র এই সিদ্ধান্ত ঘিরেই এখন বাড়ছে কৌতূহল।

ভারত ১২ ও ১৩ সেপ্টেম্বর BRICS সম্মেলনের আয়োজন করেছে। ১১টি সদস্য দেশের পাশাপাশি ১০টি অংশীদার দেশের প্রতিনিধিরাও সম্মেলনে যোগ দিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরাও রয়েছেন। (BRICS Gala Dinner)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ডিনারে অনুপস্থিত জিনপিং, BRICS সম্মেলনের মাঝে আচমকা কী হলো চিন প্রেসিডেন্টের?”

Leave a Comment