রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মর্মান্তিক! ট্রেনের জানলা দিয়ে পড়ে গেল ৯ মাসের শিশু, তারপর…

Published on: September 13, 2026
seemanchal express
---Advertisement---

মর্মান্তিক ঘটনা বললেও কম হবে। মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে রেল লাইনে পড়ে গিয়ে মৃত্যু হলো ৯ মাসের এক শিশুর। ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে বিহারগামী সীমাঞ্চল এক্সপ্রেসে। ঘটনার ২৩ ঘণ্টা পর উদ্ধার হলো শিশুর দেহ। রেল পুলিশ সূত্রে খবর, বাবা-মায়ের কোল থেকে পড়েই শিশুর মৃত্যু হয়েছে। শিশুর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার (seemanchal express)।

seemanchal express: কীভাবে মৃত্যু?

সূত্রের খবর, রেললাইনে শিশুটি চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে। দিল্লি থেকে বিহারে সীমাঞ্চল এক্সপ্রেসে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। দিল্লির সীতাপুরী এলাকার বাসিন্দা পেশায় আইনজীবী মোহন কুমার এবং তাঁর স্ত্রী কাজল ৯ মাসের শিশুপুত্রকে নিয়ে বিহারের বেগুসরাই জেলার সালৌনা গ্রামে যাচ্ছিলেন। জানা গিয়েছে, মা তখন শিশুটিকে খাওয়াচ্ছিলেন। আর তখনই কোল থেকে হাত ফসকে জানলা দিয়ে চলন্ত ট্রেনের বাইরে পড়ে যায় শিশুটি। দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ফয়জুল্লাহপুর স্টেশনের কাছে। ঘটনার পর শোক নেমে আসে পরিবারে (seemanchal express)।

পরিবারের দাবি, শিশুটি পড়ে যাওয়ার পর ট্রেনের ‘ইমার্জেন্সি চেইন’ টানতে যান শিশুটির বাবা। কিন্তু রেল লাইনের পাশে ঘন জঙ্গল থাকায় ট্রেনের অন্যান্য যাত্রীরা তাঁকে ট্রেনের ‘ইমার্জেন্সি চেইন’ টানতে বাধা দেন। ট্রেনটি দ্রুত গতিতে এগিয়ে যায়। ঘটনার ২৩ ঘণ্টা পর রেল পুলিশ ঝোপের মধ্যে থেকে শিশুটির দেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় শিশুটির বাবা শৌচাগারে ছিলেন। সেই সময় মা শিশুটিকে কোলে নিয়ে বসে ছিলেন। ট্রেনটি ফয়জুল্লাহপুর স্টেশনের কাছে আসার পরই শিশুটিকে কোলে নিয়েই ঘুমিয়ে পড়েন তিনি। তারপর অসাবধানতাবশত শিশুটি হাত ফসকে পড়ে যায়। চলন্ত ট্রেন থেকে পড়েই মৃত্যু হয় শিশুটির।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “মর্মান্তিক! ট্রেনের জানলা দিয়ে পড়ে গেল ৯ মাসের শিশু, তারপর…”

Leave a Comment