রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

টিকিট নেই, জরিমানার থেকে বাঁচতে জামা ছিঁড়লেন মহিলা! ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

Published on: September 19, 2026
---Advertisement---

ট্রেনের কামরায় তখন টিকিট পরীক্ষা করছিলেন TTE। এক মহিলা যাত্রীর কাছে টিকিট চাইতেই শুরু হয় বচসা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ওই মহিলা নিজের পোশাক নিজেই ছিঁড়ে TTE-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন। গোটা ঘটনার ভিডিয়ো করতে থাকেন TTE। সেটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। (Indian Railway TTE Controversy)

টিকিট ঘিরেই শুরু বচসা

ভাইরাল ভিডিয়োয় করা দাবিতে জানা গিয়েছে, এক্সপ্রেস ট্রেনে ওই মহিলার কাছে বৈধ টিকিট ছিল না। TTE টিকিট দেখতে চাইলে তিনি টাকা দেওয়ার প্রস্তাব দেন বলেও অভিযোগ। এমনকি তাঁর ভাই রেলের কর্মী বলেও দাবি করেন তিনি। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। ভিডিয়োতে ওই মহিলাকে ফোনে তাঁর ভাইয়ের সঙ্গে কথা বলতে শোনা যায়। তিনি দাবি করেন, TTE তাঁর পোশাক খুলে দেওয়ার চেষ্টা করছেন। একইসঙ্গে ১১২ নম্বরে ফোন করার হুমকিও দেন। (Indian Railway TTE Controversy)

নিজের পোশাক ছেঁড়ার অভিযোগ

TTE নাম জানতে চাইলে ওই মহিলা নিজেকে রাধিকা তিওয়ারি বলে পরিচয় দেন। এরপর বচসার মধ্যেই তাঁকে নিজের পোশাক ছিঁড়তে দেখা যায় বলে ভিডিয়োতে দাবি করা হয়েছে। সেই সময় TTE-র বিরুদ্ধে তাঁকে স্পর্শ করা এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও করেন তিনি। অন্যদিকে, TTE গোটা ঘটনার ভিডিয়ো মোবাইলে রেকর্ড করছিলেন। সেই রেকর্ডিংয়ে টিকিট নিয়ে শুরু হওয়া বচসা থেকে পরবর্তী পরিস্থিতির কিছু অংশ ধরা পড়েছে। তবে ভিডিয়োর সত্যতা এবং ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

তথ্য চাইল Railway Seva

ভিডিয়ো ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে আসে Railway Seva-র। RailUsers-এর জন্য সরকারি সহায়তা দেওয়া এই X অ্যাকাউন্ট থেকে ঘটনার বিস্তারিত জানতে PNR নম্বর ও মোবাইল নম্বর ব্যক্তিগত বার্তায় পাঠাতে বলা হয়েছে। RailMadad-এ অভিযোগ জানানো অথবা দ্রুত সহায়তার জন্য ১৩৯ নম্বরে ফোন করার কথাও জানানো হয়েছে।

ঘটনাটি ঠিক কোন ট্রেনে এবং কোথায় ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়। সংশ্লিষ্ট মহিলা ও TTE-র পরিচয়ও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাশাপাশি ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, সেই তথ্যও এখনও সামনে আসেনি। (Indian Railway TTE Controversy)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment