রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ChatGPT ব্যবহারে বহিষ্কারের হুমকি, হস্টেল থেকে উদ্ধার IIT Bombay-র ছাত্রের দেহ

Published on: September 19, 2026
iit bombay
---Advertisement---

বম্বে IIT-র ছাত্রের (Indian Institute of Technology (IIT) Powai) রহস্যমৃত্যু। শুক্রবার সন্ধ্যায় হস্টেলের ঘর থেকে উদ্ধার এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রের দেহ। মৃত ছাত্রের নাম সাহিল ভাকোড়ে। অভিযোগ, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা চলছিল। সেই পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগ উঠেছিল সাহিল ভাকোড়ের বিরুদ্ধে, ধরা পড়ার তাঁকে বহিষ্কারের হুমকিও দেওয়া হয়েছিল। গত ৬ মাস আগেও এই কলেজ ক্যাম্পাসে আত্মহত্যার ঘটনা ঘটেছে (iit bombay)।

আইআইটি বম্বে (iit bombay) বিবৃতিতে জানিয়েছে, এক পড়ুয়ার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। বিবৃতিতে বলা হয়, “এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পড়ুয়ার বন্ধু, সহপাঠী, শিক্ষক ও অন্যান্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে প্রতিষ্ঠানটি। মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি যথাযথ কর্তৃপক্ষ খতিয়ে দেখা হচ্ছে।”

iit bombay: ছাত্রের মৃত্যুতে প্রতিবাদ

ক্যাম্পাসের ভিতর ছাত্রের মৃত্যু ঘিরে বিক্ষোভে তোলপাড় পরিস্থিতি। পড়ুয়াদের অভিযোগ, এই ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে প্রতিষ্ঠান সম্পূর্ণ তথ্য প্রকাশ করছে না। বিক্ষোভকারীদের দাবি, পরীক্ষায় ChatGPT ব্যবহারের জন্য বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছিল। তাঁরা জানান, বহিষ্কার করা হলে ওই পড়ুয়াকে হোস্টেল ছেড়ে ক্যাম্পাসের বাইরে গিয়ে থাকতে হতো। কর্তৃপক্ষ জানিয়েছেন, সাহিলের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে পরীক্ষার ইনস্ট্রাক্টর এবং বিভাগের প্রধান কথা বলেন। তাঁরা তাঁকে কাউন্সেলিং করেন এবং আশ্বস্ত করেন যে এই ঘটনার কারণে তাঁর শিক্ষাজীবনে বা কেরিয়ারে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না (iit bombay)।

এক পড়ুয়া বলেন, “আমাদের এই বিক্ষোভের কারণ, কলেজে ছাত্রের আত্মহত্যার জন্য আমরা প্রশাসনের কাছে জবাবদিহিতা ও তদন্তে স্বচ্ছতার দাবি জানাচ্ছি।” তিনি আরও বলেন, “এটিই প্রথম ঘটনা নয়, শুধু এ বছরেই এমন চারটি ঘটনা ঘটেছে এবং গত দুই মাসের মধ্যেই দুটি ঘটনা ঘটেছে। কেন এমনটা ঘটছে বা এর পেছনের কারণ কী, সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ChatGPT ব্যবহারে বহিষ্কারের হুমকি, হস্টেল থেকে উদ্ধার IIT Bombay-র ছাত্রের দেহ”

Leave a Comment