---Advertisement---

Bengal vs Haryana: শাহবাজের ১১, রঞ্জিতে নিয়মরক্ষার ম্যাচে সহজ জয় বাংলার

January 31, 2026 3:56 PM
Bengal vs Haryana
---Advertisement---

রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিল বাংলা। (Bengal vs Haryana) নকআউট পর্বে ওঠা আগেই নিশ্চিত ছিল, তবে কল্যাণীর পিচে তিন দিনের মধ্যেই একতরফা আধিপত্য দেখিয়ে ১৮৮ রানে ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে অভিযান শেষ করল অভিমন্যু ঈশ্বরনের দল। এই জয়ের নায়ক নিঃসন্দেহে শাহবাজ আহমেদ—দুই ইনিংস মিলিয়ে একাই ১১ উইকেট তুলে নেন তিনি।

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ভুগেছিল বাংলা। দলীয় রান থামে মাত্র ১৯৩-এ। তবে চাপের মুখে দায়িত্বশীল ইনিংস খেলেন সুদীপ চট্টোপাধ্যায়, তাঁর ৮৬ রানই বাংলার সর্বোচ্চ। জবাবে আকাশ দীপ ও শাহবাজের তোপে হরিয়ানা ভেঙে পড়ে মাত্র ১০০ রানে। আকাশ দীপ নেন ৫ উইকেট, শাহবাজও তুলে নেন ফাইফার।

দ্বিতীয় ইনিংসে বাংলার শুরু ভালো হলেও আবারও ব্যাটিং বিপর্যয়। তৃতীয় দিনের শুরুতে ১৫৫/৩ থেকে মাত্র ২০০ রানে গুটিয়ে যায় দল। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন একপ্রান্ত আগলে ৮৩ রানের লড়াকু ইনিংস খেলেন। সুদীপ ঘরামি করেন ৬১। ফলে হরিয়ানার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৯৪।

চতুর্থ ইনিংসে সেই লক্ষ্য তাড়া করতে নেমে শাহবাজের ঘূর্ণিতে কার্যত খড়কুটোর মতো উড়ে যায় হরিয়ানার ব্যাটিং। প্রথম পাঁচ উইকেটই তাঁর দখলে যায়। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকায় শেষ পর্যন্ত ১০৫ রানে অলআউট হয়ে যায় হরিয়ানা। শাহবাজ নেন ৬ উইকেট, সহায়ক ভূমিকা রাখেন মুকেশ কুমার ও আকাশ দীপ।

এই জয়ে সাত ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে নকআউটে উঠল বাংলা। তবে বড় জয় সত্ত্বেও ব্যাটিং ধারাবাহিকতা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment