---Advertisement---
lifezone nursing home

East Bengal FC: ফিরছেন রাকিপ, ভরসা জোগাচ্ছেন নতুন বিদেশি, দ্বিতীয় ম্যাচের আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল

February 20, 2026 1:47 PM
east bengal fc
---Advertisement---

ISL-এর প্রথম ম্যাচটা ৩-০ গোলে জিতে শুরু করেছে East Bengal FC। নতুন বিদেশি ইউসেফ এজ়েজারি প্রথম ম্যাচে চোখ ধাঁধানো দুটো গোল করে সমর্থকদের ভরসা জিতেছেন। এ বার সামনে দ্বিতীয় ম্যাচ। ঘরের মাঠে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ স্পোর্টিং ক্লাব দিল্লি। নতুন দলের বিরুদ্ধে মানসিক দিক থেকে এগিয়ে থেকে নামবে লাল হলুদ। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে কোচ অস্কার ব্রুজো ও প্লেয়ার জিকসন সিংয়ের গলায় শোনা গেল সেই সুর।

প্লেয়ার জিকসন সিংয়ের কথায় উঠে এল এবারের লিগের ফর্ম্যাট। কমেছে ম্যাচের সংখ্যা। ফলে এটা কঠিন প্লেয়ারদের কাছে। জিকসন সেটা স্বীকার করলেন। বললেন, ‘আমি জানি লিগ ছোট এটা বেশ কঠিন। আমরা এর জন্য প্রস্তুতি নিয়েছি, সুবিধা হলো আমরা শুরুতেই জয় পেয়েছি।’

নিজের পজিশন নিয়ে জিকশন জানান, অতীতে বেশ কিছু ম্যাচ রক্ষণে খেলার সুবিধা পেয়েছেন তিনি। এবার তাই রক্ষণেই খেলছেন। আর এটার জন্য কোচ ও সতীর্থদের থেকে সাহায্য পেয়েছেন তিনি। রক্ষণে নেমে তিনি খুশি বলেও জানান।

কোচ অস্কার ব্রুজো ISL শুরুর আগে জানিয়েছিলেন এবার তিনি শুরু থেকে দলের সঙ্গে আছেন, তাই এবার সাফল্য আসবে। প্রথম ম্যাচে নিজের স্ট্র্যাটেজি দিয়ে সেই প্রমাণও করেছেন। দ্বিতীয় ম্যাচে নামার আগে সুখবর দিলেন। চোট সারিয়ে রাকিব ফিরেছেন দলে। বলেন, ‘রাকিপ আগামীকাল টিমে থাকবেন। মহেশ আগামী ১৫ দিনে ফিট হয়ে যাবে। কেভিন আগামী সপ্তাহে স্পেন থেকে চলে আসবে। নতুন বিদেশি ডেনমার্ক থেকে এসে ভালো ট্রেনিং করেছে।’

east bengal fc
অনুশীলনে রশিদ

প্রতিপক্ষ নতুন দল হলেও তাদের হাল্কাভাবে নিতে রাজি নন। দিল্লিতে নিয়ে বলেন, ‘দিল্লি পুরোপুরি অচেনা নয়। এর আগেও কয়েকটা ম্যাচ খেলেছে। ওরা পজিশনাল ফুটবল খেলে ও অনেক পাস খেলে মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করে। এর আগে সুপার কাপ ও লিগের প্রথম ম্যাচে তাদের খেলা দেখেছি আমরা আগামীকালের ম্যাচের জন্য সেই ভাবে পরিকল্পনা করছি।’

অস্কার জানালেন, তাঁর লক্ষ্য আন্তর্জাতিক বিরতির আগে গ্রুপের শীর্ষস্থানে জায়গা পাকা করা। ছোট লিগে যে একটা ম্যাচকেও হাল্কাভাবে নেওয়া যাবে না তা পরিষ্কার করলেন অস্কার।

সাধারণত লম্বা সময় পর প্লেয়াররা নামলে তাঁদের পেশির নমনীয়তা পরীক্ষার মুখে পড়ে। এক্ষেত্রেও সেটা হয়েছে। প্রথম ম্যাচে অনেক প্লেয়ারই নিজেদের ছন্দ দেখাতে পারেননি। অস্কার বলেন, ‘শেষ ম্যাচে অনেক প্লেয়ারই ৬০-৭০ মিনিটের পর ভালো খেলতে পারেনি। ক্র্যাম্প ধরেছিল। এটা নিয়ে ড্রেসিংরুমে আলোচনা করেছি।’

আপতত নজরে ২১ তারিখের ম্যাচ। প্রথম ম্যাচে দল জয়ের পর সমর্থকরাও উদ্বুদ্ধ। শনিবার মাঠে আরও বেশি দর্শক হবে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment