ডুরান্ড জেতার পর আরও এক ধাপ এগোল ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দিয়েগো জিভুলিচ। এক বছরের চুক্তিতে যোগ দিলেন তিনি। ক্রোয়েশিয়ার হয়ে অনূর্ধ্ব ১৮ ও ১৯ জাতীয় দলে খেলেছেন তিনি। সিনিয়র দলে সুযোগ না পেলেও ৩৪ বছর বয়সি এই ডিফেন্ডারের অভিজ্ঞতা ইস্টবেঙ্গলের অন্যতম শক্তি হতে চলেছে (east bengal)। এর সঙ্গে রয়েছে তাঁর উচ্চতা। তবে কি এই উচ্চতাই তাঁর প্লাস পয়েন্ট?
জিভুলিচের উচ্চতা প্রায় ৬ ফুট ১.৫ ইঞ্চি। মনে করা হচ্ছে, আইএসএল-এ এত লম্বা একজন ডিফেন্ডারের ক্ষেত্রে ইস্টবেঙ্গল একটা বড়সড় অ্যাডভান্টেজ পাবে (east bengal)।
সেন্টার ব্যাক ও সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলেন জিভুলিচ। তিনি যোগ দেওয়া মানে, লাল হলুদের রক্ষণ যে আরও শক্তিশালী হলো তা আর বলার দরকার পড়ে না। এমনিতে বিদেশি ডিফেন্ডার ছাড়াই ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ জিতেছে।
তাঁর কেরিয়ার গ্রাফ যথেষ্ট নজরকাড়া। তিনি ইয়ুথ কেরিয়ার শুরু করেছিলেন ক্রোয়েশিয়ার নামকরা কিছু ক্লাবে, যেমন নোভিগ্রাদ এবং এইচনকে রিয়েকাতে। তিনি চেক রিপাবলিকের লিগ চ্যাম্পিয়ন হয়েছেন এবং চেক কাপও জিতেছেন। সম্প্রতি তিনি ক্রোয়েশিয়ার শীর্ষ লিগের ক্লাব এনকে রুডেস-এর হয়ে খেলেছেন সেখান থেকেই আসছেন ইস্টবেঙ্গলে।
প্রসঙ্গত, জিভুলিচ যোগ দেওয়ায় লাল হলুদের বিদেশির সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। মহম্মদ রশিদ, ইকোনোমিডিস, দানি রামিরেজ়, নাচো রয়েছেন দলে। এরমধ্যে চোটের জন্য নাচো একটাও ম্যাচে খেলতে পারেননি। রশিদ গত মরশুম থেকে এই মরশুমেও ধারাবাহিকভাবে খেলছেন। দানি রামিরেজ প্রথম ম্যাচ থেকে নজর কেড়েছেন।













2 thoughts on “আরও শক্তি বাড়ালো ইষ্টবেঙ্গল, লাল-হলুদ শিবিরে যোগ ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জিভুলিচ”
Comments are closed.