---Advertisement---
lifezone nursing home

East Bengal vs Jamshedpur FC: এগিয়ে গিয়েও হার, জয়ের হ্যাটট্রিক অধরাই লাল হলুদের

February 27, 2026 7:23 PM
east bengal vs jamshedpur fc
---Advertisement---

আইএসএলে জয়ের হ্যাটট্রিকের হাতছানি থাকলেও শেষ পর্যন্ত ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে হোঁচট খেল ইস্টবেঙ্গল। টানটান লড়াইয়ের ম্যাচে জামশেদপুর এফসির কাছে ২-১ গোলে পরাজিত হল লাল-হলুদ (East Bengal vs Jamshedpur FC)। ফলে টানা তিন ম্যাচ জয়ের স্বপ্ন ভেঙে গেল অস্কার ব্রুজোর দলের।

ম্যাচের শুরুটা ছিল বেশ কৌশলী লড়াইয়ের। মাঝমাঠ দখল নিয়ে দুই দলের মধ্যে চলতে থাকে ট্যাকটিক্যাল যুদ্ধ। প্রথম দিকে জামশেদপুর আক্রমণাত্মক ফুটবল খেললেও ইস্টবেঙ্গল ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। তার ফল মেলে ৪১ মিনিটে। বিপিন সিংয়ের নিখুঁত ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন এডমুন্ড লালরিন্ডিকা। প্রথমার্ধে বল দখলেও এগিয়ে ছিল লাল-হলুদ।

তবে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ নষ্ট করাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বিশেষ করে মিগুয়েলের কর্নার থেকে ইউসেফ এজেজারির সহজ সুযোগ হাতছাড়া ইস্টবেঙ্গলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।

east bengal vs jamshedpur fc
নজর কাড়তে পারলেন না অ্যান্তন

দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়। প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলতে শুরু করে ওয়েন কোয়েলের জামশেদপুর। ৫৯ মিনিটে কর্নার থেকে প্রায় বিনা বাধায় হেডে গোল করে সমতা ফেরান স্টিফেন এজে। এরপর ম্যাচ ক্রমশ ড্রয়ের দিকেই এগোচ্ছিল।

কিন্তু ৮৬ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন পরিবর্ত ফুটবলার রেই তাচিকাওয়া। প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা মাদিহ তালালের পাস থেকে বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর দুরন্ত বাঁকানো শটের নাগাল পাননি গোলরক্ষক প্রভসুখন গিল।

শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়েও সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল। অধিনায়ক সল ক্রেসপোর অনুপস্থিতি এবং মাঝমাঠে ধারাবাহিকতা না থাকাও স্পষ্ট ধরা পড়ে। ফলে মৌসুমের তৃতীয় ম্যাচেই প্রথম হার মানতে হল লাল-হলুদকে, আর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল জামশেদপুর এফসি।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “East Bengal vs Jamshedpur FC: এগিয়ে গিয়েও হার, জয়ের হ্যাটট্রিক অধরাই লাল হলুদের”

Leave a Comment