আইএসএল অভিযান জোড়া জয় দিয়ে শুরু করলেও সাম্প্রতিক দুই ম্যাচে ধাক্কা খেয়েছে East Bengal FC। তৃতীয় ম্যাচে হার এবং চতুর্থ ম্যাচে ড্র করার ফলে লাল-হলুদের ছন্দে কিছুটা ভাটা পড়েছে। ঘরের মাঠে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোয় লিগ টেবিলে পিছিয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। তাই ১৪ তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে Kerala Blasters FC–এর বিরুদ্ধে ম্যাচটি ইস্টবেঙ্গলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে (East Bengal vs Kerala Blasters)।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কোচ অস্কার ব্রুজো এবং ফরোয়ার্ড এডমুন্ড লালরিন্ডিকা। সেখানে ব্রুজ়ো বলেন, অনেকেই এখন মনে করছেন ইস্টবেঙ্গলকে ISL 2025-26 জিততেই হবে। এই প্রত্যাশা দলকে উৎসাহ দিলেও তিনি বাস্তব পরিস্থিতির কথাও মনে করিয়ে দেন। গত চার-পাঁচটি ISL মরসুমে ইস্টবেঙ্গল কখনও নবম স্থানের ওপরে উঠতে পারেনি বলেও জানান তিনি।
কোচের কথায়, গত মরসুমে দায়িত্ব নেওয়ার পর দলের প্রথম পয়েন্ট পেতে ছয়টি ম্যাচ লেগেছিল। কিন্তু এবার চার ম্যাচে ইতিমধ্যেই সাত পয়েন্ট পেয়েছে দল, যা আইএসএলে ক্লাবের সেরা শুরু। আগামী ম্যাচে জয় পেলে পাঁচ ম্যাচে ১০ পয়েন্টে পৌঁছনো সম্ভব বলেও তিনি জানান।
বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কঠিন লড়াইয়ের আগে সতর্ক মোহনবাগান, আত্মবিশ্বাসী লোবেরা
দলের চোট পরিস্থিতি নিয়েও আপডেট দিয়েছেন ব্রুজ়ো। মিডফিল্ডার সল ক্রেস্পো চোট কাটিয়ে ফিরছেন এবং কেরালার বিরুদ্ধে ম্যাচে তাকে কিছু সময় মাঠে দেখা যেতে পারে।
এছাড়া আক্রমণভাগের মূল ভরসা মিগুয়েল ফিগুয়েরার ভূমিকা নিয়েও নতুন পরিকল্পনার ইঙ্গিত দেন কোচ। সাম্প্রতিক ম্যাচে প্রতিপক্ষ তাকে বিশেষ নজরে রাখায় আক্রমণে সমস্যা হয়েছে বলে তিনি স্বীকার করেন।
সমর্থকদের প্রসঙ্গে ব্রুজ়ো বলেন, ইস্টবেঙ্গল সমর্থকেরা এখনও দলের পাশেই রয়েছে। তাঁর মতে, যেকোনও ফুটবল প্রকল্প সফল হতে সময় লাগে এবং গত কয়েক মরসুমের তুলনায় দলের উন্নতি স্পষ্ট। এখন সেই উন্নতির ধারাই ধরে রাখতে চায় লাল-হলুদ শিবির।













2 thoughts on “East Bengal vs Kerala Blasters: কেরালা ম্যাচে নতুন রূপে নামবে দল, বার্তা ইস্টবেঙ্গল কোচের”